মহিলাদের বিশেষ গুরুত্ব অন্তর্বর্তী বাজেটে, একুশে ভোটের আগে জোড়া উপহার মমতার

মহিলাদের বিশেষ গুরুত্ব অন্তর্বর্তী বাজেটে, একুশে ভোটের আগে জোড়া উপহার মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট বক্তৃতায় বারবার উঠে এল মহিলাদের উন্নয়ন প্রসঙ্গ। বিশেষ করে সমাজের দুস্থ মহিলাদের পাশে দাঁড়ানোর বার্তা দিল মমতার সরকার। একুশের ভোটের আগে অন্তর্বর্তী বাজাটে মমতা ঘোষণা করলেন জোড়া প্রকল্প। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার উদ্যোগ ধরা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট প্রস্তাবে।

মহিলাদের উন্নয়নে দুটি নয়া প্রকল্পের প্রস্তাব

মহিলাদের উন্নয়নে দুটি নয়া প্রকল্পের প্রস্তাব

শুক্রবার রাজ্যের ভোট অন অ্যাকউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি বড় চমক দেন। তার মধ্যে অন্যতম মহিলাদের উন্নয়নে দুটি নয়া প্রকল্পের প্রস্তাব। মহিলাদের মুখাপেক্ষী হয়েই তিনি এবার আনলেন জোড়া প্রকল্প। অন্তর্বর্তী বাজেট অধিবেশনে তিনি 'মাতৃবন্দনা' ও 'মা' নামে দুটি প্রকল্পের প্রস্তাব দেন দুস্থ মানুষের মন জয়ের চেষ্টায়।

মাতৃবন্দনায় স্ব-নির্ভরতার বার্তা মমতার

মাতৃবন্দনায় স্ব-নির্ভরতার বার্তা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আনন্দের সঙ্গে একটি না প্রকল্পের কথা ঘোষণা করছি। যার নাম দিয়েছি 'মাতৃ বন্দনা'। এই প্রকল্পের অধীনে দুস্থ মহিলাদের ১০ লক্ষ নতুন স্বনির্ভরগোষ্ঠী গঠন করা হবে। মূলত কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে আগামী ৫ বছরে ২৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।

দুস্থ মহিলাদের স্বাবলম্বী করবে ‘মাতৃবন্দনা’

দুস্থ মহিলাদের স্বাবলম্বী করবে ‘মাতৃবন্দনা’

নতুন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ প্রদানের জন্য এই 'মাতৃবন্দনা' প্রকল্প আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী। একুশের ভোটের আগে এই মাতৃবন্দনা প্রকল্পের মাধ্যমে তিনি চাইছেন দুস্থ মহিলাদের মধ্যে পৌঁছতে। মহিলাদের টার্গেট করেই নতুন এই প্রকল্প চালু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

‘মাতৃবন্দনা’র পাশাপাশি আরও এক প্রকল্প ‘মা’

‘মাতৃবন্দনা’র পাশাপাশি আরও এক প্রকল্প ‘মা’

'মাতৃবন্দনা'র পাশাপাশি আরও একটি প্রকল্পে দুস্থ মহিলাদের ছোঁয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের নাম দিয়েছেন 'মা'। এই 'মা' প্রকল্পে কমন কিচেন দেওয়ার প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ রান্না করা খাবার প্রদানের এই প্রকল্পে তাঁর উদ্দেশ্য দুস্থ মানুষ যেন দু-বেলা দু-মুঠো খেতে পায়। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় সকলের জন্য স্বল্পমূল্যে কমন কিচেন চালু করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+