বছরের প্রথম দিন ছাত্র দিবস! রাজ্যে স্কুল খোলার পরদিন পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মমতার

বছরের প্রথম দিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বরাবরই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। তিনি সরকারে আসার পর ছাত্র-স্বার্থে অনেক প্রকল্প তৈরি করেছেন।

বছরের প্রথম দিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বরাবরই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। তিনি সরকারে আসার পর ছাত্র-স্বার্থে অনেক প্রকল্প তৈরি করেছেন। এমনকী হালেও উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। এবার তিনি ছাত্রদের জন্য স্পেশাল একটি দিন উৎসর্গ করে বসলেন। ১ জানুয়ারি ছাত্র দিবসের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বছরের প্রথম দিন ছাত্র দিবস! রাজ্যে স্কুল খুলতেই ঘোষণা মমতার

২০২১-এর নির্বাচনে বিপুল আসন নিয়ে তিনি টানা তিনবার ক্ষমতায় এসেছেন। ২০১১ সালে বাংলার কুর্সিতে বসার পর থেকেই তিনি ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল ভাবনা-চিন্তা করছেন। সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, ট্যাব প্রদান, শিক্ষা সরঞ্জাম বিলি এমনকী স্টুডেন্টস ক্রেডিট কার্ড পর্যন্ত চালু করেছেন ১০ বছরে। এবার তিনি ছাত্র দিবস ঘোষণা করে ছাত্র-ছাত্রীদের আরও সম্মানিত করলেন।

বছরের প্রথম দিন তিনি উৎসর্গ করলেন ছাত্রদের জন্। বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন, বছরের প্রথম দিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করব আমরা। সরকার গড়ার হ্যটট্রিক করেও মমতা বন্দ্যোপাধ্যায় বসে নেই। নাগরিক পরিষেবা সঠিকভাবে দিতে তিনি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে বেরিয়ে পড়েছেন। তেমনই তৃতীয়বার বাংলার কুর্সিতে বসার পর প্রথম প্রশাসনিক বৈঠক থেকে তিনি ছাত্র দিবস ঘোষণা করে দিলেন।

এদিন উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরত জাহান. বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, আরও অন্যান্য বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার প্রমুখ। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার পাশাপাশি তিনি ছাত্রদের জন্য বড় ঘোষণা করে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন।

করোনা পরিস্থিতিতে মঙ্গলবার থেকে স্কুল খুলেছে প্রায় ২০ মাস বন্ধ থাকার পর। আর স্কুল খোলার পরদিনই মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ঘোষণা বাংলার ছাত্রছাত্রীদের জন্য বড় প্রাপ্তি। উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর রাজ্যের তরফে আয়োজন করা হবে ছাত্র মেলার। সেখানে মোট ১০ পড়ুয়াকে লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন, ১৫ থেকে ২০ দিন অথবা ১ মাস অন্তর ছাত্র মেলার আয়োজন করা হলে পড়ুয়ারা আরও সুবিধা পাবে। এরপরই তিনি ১ জানুয়ারিকে ছাত্র দিবস হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পড়ুয়ারাই আমাদের ভবিষ্যৎ। তাই বছরের প্রথমদিন আমরা তাদের উৎসর্গ করছি। ওইদিন আর একটা মেলার আয়োজন করা হবে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+