পুরভোটের সঙ্গে টার্গেট বিধানসভাও! নতুন প্রকল্প 'স্নেহালয়' নিয়ে বিস্তারিত জানালেন মমতা

পুরভোটের সঙ্গে টার্গেট বিধানসভাও! নতুন প্রকল্প 'স্নেহালয়'-এর সুবিধা কারা পাবেন, জানালেন মমতা

সামনেই পুরভোট। কালিয়াগঞ্জের মঞ্চ থেকে জনগণের পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নতুন প্রকল্প 'স্নেহালয়'-এর সূচনা করার কথা জানিয়েছেন তিনি। বাজেটে উল্লিখিত তফশিলি জাতি উপজাতি ভুক্তদের পেনশন প্রকল্প এদিন থেকে শুরু করা হল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্নেহালয় প্রকল্পের সূচনা

স্নেহালয় প্রকল্পের সূচনা

মুখ্যমন্ত্রী এদিন কালিয়াগঞ্জের সভা থেকে জানান, এদিন থেরেই স্নেহালয় নামে নতুন প্রকল্পের সূচনা হচ্ছে। এটি হল গৃহহীনদের জন্য রাজ্য সরকারের প্রকল্প। বাড়ি তৈরির জন্য সরকারের তরফে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ২৫ হাজার মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন।

বাড়ি তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ

বাড়ি তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তাঁকে অনেকেই সামনে কিংবা ফোন করে বলেছিলেন একটা বাড়ি করে দেওয়ার কথা। সেই মতো কাজ শুরু করা হল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 নয়া পেনশন প্রকল্পের সূচনা

নয়া পেনশন প্রকল্পের সূচনা

কালিয়াগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, জয়বাংলা এবং জয় জোহার প্রকল্প এদিন থেকেই শুরু করা হচ্ছে। এই দুই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল এবারের বাজেটে। একটি প্রকল্পে তফশিলি জাতি এবং অন্য প্রকল্পে তফশিলি উপজাতি ভুক্তরা ৬০ বছর পূর্ণ হলে মাসে মাসে হাজার টাকা করে পেনশন হিসেবে পাবেন। এছাড়াও বিধবা ও শারীরিকভাবে অক্ষমদের মাসিক ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার কথা ঘোষণা করেছেন।

রাস্তা তৈরির ঘোষণা

রাস্তা তৈরির ঘোষণা

এদিন কালিয়াগঞ্জের মঞ্চ থেকে রাস্তা তৈরিতে টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বাজেটে উত্তরবঙ্গ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। গরিব মানুষদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়নের কথা জানানো হয়েছিল বাজেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+