৬০% নম্বর পেলেই এবার মিলবে স্কলারশিপ, নবান্নে পড়ুয়াদের জন্যে বড় ঘোষণা মমতার
ইতিমধ্যে পড়ুয়াদের জন্যে একগুচ্ছ ব্যবস্থার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে পড়ুয়াদের জন্যে স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। ৫০ শতাংশ নম্বরে এই বিভিন্ন ধরনের স্কলারশিপের কথা বলা হয়েছে।
ইতিমধ্যে পড়ুয়াদের জন্যে একগুচ্ছ ব্যবস্থার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে পড়ুয়াদের জন্যে স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। ৫০ শতাংশ নম্বরে এই বিভিন্ন ধরনের স্কলারশিপের কথা বলা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে পড়ুয়ারা। আগে এই বৃত্তি পেতে হলে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হতো। এবার ৬০ শতাংশ নম্বরের ভিত্তিতে এই স্কলারশিপের জন্যে আবেদন করলেই তা পাওয়া যাবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
করোনার দ্বিতীয় ওয়েভের কারণে বাংলাতে ভয়াবহ সংক্রমণ ঘটে। আর সেই কারণে এবার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এমনকি মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের মতো পরীক্ষাও হোলে বসে নেওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় একেবারে নয়া মূল্যায়ন পদ্ধতিতে নম্বর দেওয়া হয়েছে। গত পরীক্ষাগুলির নম্বরের ভিত্তিতে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর দেওয়া হয়।
আর তাতে দেখা যায় ১০০ শতাংশ পাশ করছে। শুধু পাশ করা নয়, নম্বরও বেশ ভালো। আজ বৃহস্পতিবার এই সমস্ত কৃতী পড়ুয়াদের সঙে ভার্চুয়ালের মাধ্যমে কথাবার্তা সারেন মমতা বন্দ্যোপাধায়। প্রত্যেক জেলার পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে আগামীদিনে আরও কীভাবে পড়ুয়ারা উন্নতি করবে সেই বিষয়ে পরামর্শ দেন।
পাশাপাশি যাতে টাকার অভাবে কারোর যাতে পড়াশুনা না বন্ধ হয়ে যায় সে বিষয়ে পড়ুয়াদের কাছে তাঁর বক্তব্য তুলে ধরেন মমতা। একই সঙ্গে পড়ুয়াদের স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানান। ঐক্যশ্রী থেকে শুরু করে পড়াশুনার ক্ষেত্রে সরকার যেভাবে সাহায্য করে থাকে সেই বিষয়টি তুলে ধরেন তিনি। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথাও তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আর তা বলতে গিয়েই মমতা বলেন, এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে পড়ুয়ারা। অন্যদিকে পড়ুয়াদের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। শুধু তাই নয়, আগামিদিনে অনলাইনে পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্যে ট্যাব কিংবা স্মার্টফোন কেনার পয়সাও দেওয়া হয়।
অন্যদিকে এদিন মমতা নয়া এক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কীভাবে পড়াশুনা করা হচ্ছে। কি কি বই পড়ানো হচ্ছে সমস্ত আপডেট পাওয়ার জন্যে এবার বাংলার কোনও পড়ুয়াকে আমেরিকাতে যেতে হবে না।
কেরিয়ার গাইড বলে একটি পোর্টাল আনা হচ্ছে বলেও ঘোষণা মমতার। তাঁর দাবি, এই পর্টালের মাধ্যমে গোটা জগত হাতের মুঠোতে বন্দি হবে। কার্যত এদিন পড়ুয়াদের সঙে কথাবার্তায় কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমাদের সময় এত ব্যবস্থা কিংবা সুযোগ ছিল না। এখন পাচ্ছ করে নাও দ্রুত।












Click it and Unblock the Notifications