পুরনো কার্ডেও মিলবে রেশন! দুর্নীতি মেটাতে কড়া দাওয়াই দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

রেশন দুর্নীতি মেটাতে আরও কঠোর হলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দিলেন।

রেশন দুর্নীতি মেটাতে আরও কঠোর হলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে জানিয়ে দিলেন এবার থেকে রেশন দেওয়া হবে পুরনো কার্ডেও। অর্থাৎ যাঁরা ডিজিটাল কার্ড পাননি, তাঁরা পুরনো কার্ড দেখিয়ে রেশন তুলতে পারবেন।

পুরনো কার্ডেও মিলবে রেশন! ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে দেশজুড়ে লকডাউন চলছে। এই লকডাউনের বাজারে রেশন দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলায়। বাংলার বহু জেলায় রেশন নিয়ে অশান্তি চলছে। দুর্নীতির অভিযোগ উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাই সমস্যা মেটাতে এবার আসরে নামলেন মমতা।

তিনি রেশন ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা-সহ অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। যে সমস্ত জেলায় সমস্যা রয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন অবিলম্বে সমস্যার সমাধান করে মানুষকে পরিষেবা দিতে হবে। একটা মানুষকেও বঞ্চিত করা যাবে না।

সমস্ত জেলাতে লকডাউন ঠিকঠাক পালন হচ্ছে কি না, তিনি জানেন প্রতি জেলার প্রশাসনকে জনে জনে জিজ্ঞাসা করে। প্রপতি জেলায় জেলাশাসক, জেলা সভাধিপতি, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নির্দেশ দেন। স্বাস্থ্য পরিষেবায় কোনও খামিত রয়ে গিয়েছে, কি না তাও জানেন প্রত্যোকের কাছ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+