উৎসবের মরশুমে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা! পুজোর আগেই দুমাসের টাকা একেবারে পড়বে অ্যাকাউন্টে
হাতে আর কয়েকটা দিন পুজোর। ইতিমধ্যে পুজোর মেজাজে বাংলা। আর উৎসবের মরশুমে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে যাতে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে যায় সেই প্রস্তুতি চলছে।
হাতে আর কয়েকটা দিন পুজোর। ইতিমধ্যে পুজোর মেজাজে বাংলা। আর উৎসবের মরশুমে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে যাতে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে যায় সেই প্রস্তুতি চলছে।
কিন্তু পুজো মিটতেই রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আর সেখানে আদর্শ নির্বাচন বিধি লাঘু হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে ওই সমস্ত জেলাতে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন না মহিলারা।
আর তা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়।

কেউ বঞ্চিত হবে না
আদৌও কি সেই টাকা মিলবে কিনা সে নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়। যদিও সেই ধোঁয়াশা কাটালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার তিনি জানিয়েছেন, সমস্ত জেলাতে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে দেওয়া হবে। কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত হবে না বলে আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
তবে সেপ্টেম্বর এবং অক্টোবর, দুই মাসের টাকা একবারে পাওয়া যাবে। আর যে সমস্ত জেলাতে ভোট রয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহারতে এই মুহূর্তে টাকা দেওয়া না যাবে না।
তবে ভোট মিটে গেলেই নভেম্বর মাসে সেপ্টেম্বর এবং অক্টোবরে টাকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয়ে প্রশাসনের তরফে সবরকম প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। এমনটাই জানিয়েছেন তিনি।
তবে এই ঘোষণাতে খুশি রাজ্যের মহিলারা। দুমাসের টাকা একেবারে ঢুকলে একটা মোটা অঙ্কের টাকাই আসবে বলে মনে করা হচ্ছে।

পুজো মিটলেই ভোট
উল্লেখ্য আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, গোসাবা, দিনহাটা এবং খড়দা এই চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

কত টাকা করে পাওয়া যাবে
এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ১.৬ কোটি গৃহস্থ পরিবার উপকৃত হবেন। এমনটাই সরকারের তরফে দাবি করা হয়েছে। শুহদু তাই নয়, প্রত্যেক মাসে বাড়ির মহিলাদের একটা অর্থের সংস্থান হবে বলেও দাবি করা হয়েছে সরকারের তরফে। এই স্কিমের মাধ্যমে সাধারণ ঘরের মহিলারা প্রত্যেকমাসে ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ বছরে ছয় হাজার টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। শুধু তাই নয়, তফশিলি জাতি/ উপজাতির শ্রেণির পরিবারের বধুরা প্রত্যেকমাসে ১০০০ টাকা পাবেন। বছরে যা দাঁড়াচ্ছে ১২ হাজার টাকা।

লক্ষ্মী ভান্ডার স্কিমে কি কি সুবিধা পাওয়া যাবে?
এই স্কিমের মূল লক্ষ হচ্ছে গরীব পরিবারের পাশে দাঁড়ানো। তফশিলি জাতি/ উপজাতি সহ মিলিয়ে প্রায় ১.৬ কোটি গৃহস্থ পরিবারে পাশে দাঁড়াতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই কারণে এই স্কিম সরকারের। এই স্কিমের মাধ্যমে সাধারণ ঘরের মহিলারা প্রত্যেকমাসে ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ বছরে ছয় হাজার টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। শুধু তাই নয়, তফশিলি জাতি/ উপজাতির শ্রেণির পরিবারের বধুরা প্রত্যেকমাসে ১০০০ টাকা পাবেন। বছরে যা দাঁড়াচ্ছে ১২ হাজার টাকা। এই স্কিমের মাধ্যমে সাংসারিক খরচের কিছুটা কমাতে সাহায্য করবে বলে দাবি। এই স্কিমে বাজেট ধরা হয়েছে ১২ হাজার ৯০০ কোটি টাকা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications