লকডাউন বাড়ল রাজ্যে, আনলক ওয়ানের মধ্যেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
লকডাউন বাড়ল রাজ্যে, আনলক ওয়ানের মধ্যেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা ঘোষণা করেন। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এরই মধ্যে বেশ কিছু ক্ষেত্রে শিথিলকরণ হয়েছে লকডাউন। এই আনলক ওয়ানের মধ্যেই তিনি ফের লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন।

এদিনই সামাজিক দূরত্ব মেনে রেস্তোরাঁ, হোটেল এবং শপিংমলগুলি খোলা হয়েছে। বাস, অটোস- সমস্ত পরিবহণই চলছে। এই অবস্থায় লকডাউন বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কড়া হওয়ার বার্তা দিলেন আনলক ওয়ানে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগেই ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।
কেন্দ্রীয় সরকারের ঘোষণামতো মহারাষ্ট্র, পঞ্জাব, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলি ইতিমধ্যে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করে দিয়েছে। এই লকডাউন দেশজুড়েই চলছে শিথিলকরণের সঙ্গেই। এবার বাংলাও লকডাউন বাড়িয়ে দিল।
এদিকে, লকডাউন নিষেধাজ্ঞাগুলি আরও সহজ করার জন্য রাজ্য জানিয়ে দিয়েছে সোমবার থেকে রেস্তোরাঁ, শপিংমল এবং উপাসনালয়গুলি উন্মুক্ত করা হয়েছে। তবে তাদের সামাজিক দূরত্বের নীতিমালা-সহ কেন্দ্রের দেওয়া নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে।












Click it and Unblock the Notifications