ঝাড়খণ্ড-অসমেও এবার বিজেপির বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের! ২০১৯-এর চ্যালেঞ্জ মমতার

২০১৯-এর লক্ষ্যে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেল মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার বলরামপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দেশ থেকে রাজনৈতিকভাবে বিদায় জানানোর বার্তা দিলেন।

২০১৯-এর লক্ষ্যে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেল মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার বলরামপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দেশ থেকে রাজনৈতিকভাবে বিদায় জানানোর বার্তা দিলেন। রাজ্যে রাজ্যে বিজেপিকে হারানোর বার্তা দিয়ে তিনি ঘোষণা করেন, এবার ঝাড়খণ্ড ও অসমে প্রার্থী দেবে তৃণমূল। প্রার্থী দেওয়া হবে ওড়িশাতেও।

ঝাড়খণ্ড-অসমেও এবার বিজেপির বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের! ২০১৯-এর চ্যালেঞ্জ মমতার

বিজেপিকে তাঁর স্পষ্ট বার্তা, দিল্লি সামলাতে পারেন না, এখন বাংলার দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করছে। তাই এবার দেশ থেকেও বিজেপিকে বিদায় জানাতে হবে। বিজেপি যে দেশের কাছে বিপদ, তা আর বুঝতে বাকি নেই কারও। বিজেপি এবার শুধু বাংলাতেই নয়, ঝাড়খণ্ডেও হারবে। হারবে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যেও।

আর এবার ভিনরাজ্যের ভোটেও লড়াই করবে তৃণমূল। মমতা ঘোষণা করেন, এবার ঝাড়খণ্ড, অসম, ওড়িশা প্রার্থী দেবেন তাঁরা। লোকসভা নির্বাচনে তো লড়বেনই, প্রার্থী দেওয়া হবে আগামী বিধানসভা নির্বাচনেও। এই লক্ষ্যে তিনি দলের পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুরের নেতা-কর্মীদের বার্তা দেন, এখন থেকে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তে রাজনৈতিক কর্মসূচি বাড়ান।

১৯-এর ব্রিগেড সমাবেশকে সামনে রেখে তৈরি হওয়ার নির্দেশ দেন তিনি। দলকে তাঁর বার্তা, মনে রাখবেন অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এতদূর এসেছি। আমরা পরাজয় স্বীকার করব না। তৃণমূল মানুষের দল, সংস্কৃতির দল, রুচিশীলতার দল। তৃণমূল করতে হলে তৃণমূলের ইতিহাস জানুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+