ট্রেন ধরার তাড়ায় পদপিষ্ট সাঁতরাগাছিতে, রেলের আগেই মমতার ক্ষতিপূরণ ঘোষণা
সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ধরার তাড়ায় পদপিষ্ট হওয়ায় ঘটনায় পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল বিবৃতি দেওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের ক্ষতিপূর
সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ধরার তাড়ায় পদপিষ্ট হওয়ার ঘটনায় পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল বিবৃতি দেওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেন। দুর্গা কার্নিভালের অনুষ্ঠান থেকে সটান বেরিয়ে ঘটনাস্থলে ও হাওড়া হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। যাত্রীদের পাশে থাকার আশ্বাস দেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ-টা নাগাদ একইসঙ্গে আপ ও ডাউন লাইনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন এসে পড়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীরা ফুটব্রিজে উঠে পড়ায় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরার তাড়াহুড়োতে ফুটব্রিজে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে যান বহু যাত্রী।
সাঁতরাগাছি স্টেশনের এক, দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে, সাঁতরাগাছি-চেন্নাই, শালিমার-বিশাখাপত্তনম ও শালিমার-দিঘা এক্সপ্রেস ঢুকে পড়ে। তারপরই প্ল্যাটফর্মে ওঠা-নামার হুড়োহুড়ি পড়ে য়ায়। ফুটব্রিজের উপর শুরু হয়ে যায় হুড়োহুড়ি। দুইদিকের প্রবল চাপে যাত্রীরা পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে যান।
প্রায় ২০ জন যাত্রী পদপিষ্ট হন। গুরুতর জখম অবস্থায় যাত্রীদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। জখমদের মধ্যে ১৩ জন ভর্তি রয়েছেন হাসপাতালে। আহতদের মধ্যে দুই শিশু ও এক মহিলা রয়েছেন।
এই খবর পেয়েই সোজা ঘটনাস্থলে ছোটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যান হাওড়া হাসপাতালে। তিনি নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ। এদিনের ঘটনার জন্য রেলের গাফিলতির দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে থেকে সচেতন হল এ ধরনের ঘটনা ঘটত না।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications