রাজ্যপাল বাড়িয়ে বলছেন! ক্ষতিপূরণ ঘোষণা করে মমতা বললেন বাংলার অবমাননা মানব না

রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি বাড়িয়ে বলছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্যে বাংলার অবমাননা হচ্ছে।

রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি বাড়িয়ে বলছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্যে বাংলার অবমাননা হচ্ছে। ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মৃতের সংখ্যাও রাজ্যপাল বাড়িয়ে বলেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। হেয়ার স্কুলে বিদ্যাসাগর মূর্তি উন্মোচন করে তিনি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সমালোচনা করেন কড়া ভাষায়।

রাজ্যপাল বাড়িয়ে বলছেন! ক্ষতিপূরণ ঘোষণা করে মমতা বললেন বাংলার অবমাননা মানব না

মুখ্যমন্ত্রী বলেন, ভোট পরবর্তী হিংসায় ১০ জনের মৃত্যু হয়েছে বাংলায়। আর রাজ্যপাল বলেছেন ১২ জন মারা গিয়েছেন। মমতা বলেন, আমি রাজ্যপালকে শ্রদ্ধা করি, কিন্তু রাজ্যপালের ভাষণকে নয়। তাঁর পদের একটা সংবিধানিক সীমাবদ্ধতা আছে। তিনি সেই সীমা লঙ্ঘন করছেন। বাংলাকে অবমাননা করা হচ্ছে। বাংলার সংস্কৃতিকে বাঁচাতে চাইলে তাই একজোট হতে হবে।

মমতার কথায়, যে ১০ জনের মৃত্যু হয়েছে তাতদের মধ্যে ৮ জন তৃণমূলের। ২ জন বিজেপির। এই দুজন কীভাবে খুন, তা আমরা তদন্ত করার নির্দেশ দিয়েছি। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে কারা রয়েছেন। কীভাবে ঘটল এইসব। এরপরই তিনি মুখ্যসচিবকে ক্ষতিপূরণ দেওয়ার বার্তা দেন নিহতদের পরিবারকে।

এদিন বিদ্যাসাগর মূর্তি উন্মোচনের মঞ্চ থেকে বিজেপিকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বলেন, রাজনৈতিক হিংসায় নিহত সমস্ত নেতাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ব্যাপারে তিনি নির্দেশ দেন মুখ্যসচিবকে। বলেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে।

বিদ্যাসাগর মূর্তি উন্মোচন করে বাংলায় নবজাগরণ ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, বাংলা ভাষার প্রতি যত্ন নিতে, বাংলা ভাষাকে গুরুত্ব দিতে। বাংলার মাটি থেকে বাঙালিকে অপমান করা হলে তিনি প্রাণ দিয়ে লড়াই করবেন বলে জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+