Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা ‘কল্পতরু’ ইদের আগে, সরকারি কর্মীদের জন্য ‘সুখবর’ লোকসভা ভোট মিটতেই

লোকসভা ভোটে বিজেপির কাছে নৈতিক হারের পর সাংবাদিক সম্মেলন করে সংখ্যালঘু তোষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটে বিজেপির কাছে নৈতিক হারের পর সাংবাদিক সম্মেলন করে সংখ্যালঘু তোষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নির্বাচনী আচরণ বিধি উঠতেই ইদ উপলক্ষে সরকারি কর্মীদের জন্য বোনাসের ঘোষণা করলেন তিনি। রমজানের রোজার শেষে পবিত্র ইদের অনুষ্ঠানের আগে সরকারি কর্মীদের দিলেন 'তোফা'।

ইদের আগে ‘কল্পতরু’ মমতা, সরকারি কর্মীদের জন্য ‘সুখবর’ লোকসভা ভোট মিটতেই

মমতা বিরুদ্ধে বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছে বিজেপি। তার প্রতিবাদে মমতা বলেন, আমি সংখ্যালঘু তোষণ করি, তাই যে ডাকবে আমি ইফতারে যাব। কারণ যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়া উচিত। তা নিয়ে কম বিতর্ক হয়নি। বিজেপি মমতার সেই মন্তব্যকে হাতিয়ার করে সংখ্যালঘুদের বার্তা দেয়।

বিজেপি পাল্টা প্রচার শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে গরু মনে করেন। এরপর সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসবের মরশুমে উৎসব বোনাসের সিদ্ধান্ত ঘোষমা করে। ইদের আগে রাজ্যের মুসলিম কর্মচারীরা চার হাজার টাকা করে বোনাস পাবেন। মঙ্গলবার নবান্নে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যে সব সংখ্যালঘু রাজ্য সরকারি কর্মচারী বেতন প্রতি মাসে সর্বাধিক ৩০ হাজার টাকা, তাঁরা এই অ্যাড হক বোনাসের জন্য আবেদন করতে পারবেন। এই বোনাস অন্যান্য সম্প্রদায়ের কর্মচারীরাও পাবেন। তবে এই বোনাসের জন্য সংশ্লিষ্ট কর্মীকে নিজের অফিসে আবেদন করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+