Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DA Hike: লোকসভার আগে ডিএ বৃদ্ধি মমতার, 'ভিক্ষের দান' প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

DA Hike: নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের জন্যে বড় উপহার! আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১ লা জানুয়ারি থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আজ বৃহস্পতিবার অ্যালেন পার্কের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।

আর সেখান থেকেই ফের এক রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (DA Hike) ঘোষণা করেন তিনি। এই ঘোষণায় রাজ্যের ১৪ লাখ রাজ্য সরকারি কর্মী উপকৃত হবেন। শিক্ষক থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মী, অশিক্ষক কর্মীরা বর্ধিত হারে এই ডিএ পাবেন। এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুবিধা পাবেন রাজ্যের কয়েক লাখ পেনশনভোগীও।

DA Hike

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন ঘোষণায় মোটেই খুশি নন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। তাদের দাবি, ডিএ (DA Hike) আমাদের অধিকার এবং বাধ্যতামূলক। এভাবে ঘোষণা করা নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের।

শুধু তাই নয়, ডিএ (DA Hike)নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বৈষম্য না মেটা পর্যন্ত আন্দোলন চলবে। শুধু তাই নয়, বর্ধিত ডিএ প্রত্যাখ্যান করছেন বলেও জানিয়েছেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় কার্যত আন্দোলনের নৈতিক জয় দেখছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডিএ ঐচ্ছিক বিষয়। বাধ্যতামূলক নয়।

শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগে ছয় শতাংশ ডিএ (DA Hike)ঘোষণা করা হয়েছিল। নতুন বছর-বড়দিনের কথা মাথাত রেখে আরও ৪ শতাংশ করা হল। এজন্যে রাজ্য সরকারের ২ হাজার ৪০০ কোটি খরচ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে আরও বলেন, কোষাগারে টান রয়েছে। কিন্তু সরকারি কর্মীরা ভালো কাজ করছেন। সেই সমস্ত কর্মী এবং তাদের পরিবারের কথা ভেবেই ডিএ (DA Hike)ঘোষণা। তবে পে কমিশন আছে। কিন্তু এটা বাড়তি দি বলেই অনুষ্ঠানে মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, কেন্দ্র এবং রাজ্যের সার্ভিস রুল আলাদা। তাও এদিন মনে করে দিয়েছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এই ঘোষণার জন্যে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এই ঘোষণায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতার (DA Hike) ফারাক কমে হল ৩৬ শতাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+