Mamata Banerjee: বিজয়ের দিনেই আরও তিন কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার তিন কেন্দ্রে বিজয় রথ ছুটছে তৃণমূলের। ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কংগ্রেসের শক্তঘাঁটি জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ জেতার পথে শাসকদল তৃণমূল। প্রবল সবুজ ঝড়ে কার্যত মুথ থুবড়ে পড়ে
বাংলার তিন কেন্দ্রে বিজয় রথ ছুটছে তৃণমূলের। ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, কংগ্রেসের শক্তঘাঁটি জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ জেতার পথে শাসকদল তৃণমূল। প্রবল সবুজ ঝড়ে কার্যত মুথ থুবড়ে পড়েছে বিজেপি। তৃণমূলের এমন ফলাফল সামণে আসতেই বিজয় উৎসবে মেতে উঠেছেন তৃণমূল নেতা-কর্মীরা।
কালীঘাটের বাইরে আবির খেলাতে মেতে উঠেছেন কর্মীরা। আর এমন দিনে রাজ্যের মানুষকে ধন্যবাদ দিতে ভুললেন না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কে কোথায় লড়ছেন
শুধু তাই নয়, রাজ্যে বাকি আরও তিন উপ নির্বাচনের জন্যে প্রার্থীও ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো। পুজোর পরেই রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর সেই সমস্ত কেন্দ্রের জন্যে আজ রবিবার কালীঘাটের বাড়ি থেকেই প্রার্থী নাম ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা অনুযায়ী দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে এবারও লড়বেন উদয়ণ গুহ। খড়দা বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন শোভন দেব চট্টোপাধ্যায়। এবং শান্তিপুর কেন্দ্র থেকে লড়াই করবেন ব্রজ কিশোর গোস্বামী। তিনি ঠাকুর পরিবারের সদস্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে গোসাবা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে কে লড়াই করবেন সেই নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হচ্ছে বলে দাবি নেত্রীর।

পুজোর সময় প্রচার নয়
পুজো মিটলেই ফের একবার ভোট দেখবে বাংলার মানুষ। আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, খড়দহ, গোসাবা ও দিনহাটার উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ভোট ঘোষণা হতেই ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ডান-বাম সবাই কোমর বেধে নেমে পড়েছে। কমিশনের তরফেও ভোট প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন বলেন, "পুজোর সময় কাউকে বিরক্ত করবেন না। পুজোও হবে আবার ভোটও হবে। কিন্তু পুজোর আনন্দের সময়। তখন ভোটের প্রচার করবেন না। এ নিয়ে আমি কমিশনের কাছে আবেদন করব। যাতে ১০-২০ অক্টোবর কোনও প্রচার না হয়।"

কেন উপনির্বাচন
দিনাহাঁটা এবং শান্তিপুর এবার জয় পায় বিজেপি। দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে উদয়ণ গুহকে হারিয়ে জয় পান নিশীথ প্রামাণিক। একই ভাবে শান্তিপুর কেন্দ্র থেকে জয়ী হন জগন্নাথ চট্টপাধ্যায়। কিন্তু এরা দুজনেই সাংসদ হয়েও বিধাণসভা নির্বাচনে লড়াই করেন। কিন্তু ভোটে জিতলেই বিধায়ক পদ ছেড়ে দেন। অন্যদিকে গোসাবায় ভোটের ফলপ্রকাশের পর মৃত্যু হয় তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের। আবার খড়দহতে ভোটের ফলপ্রকাশের আগেই মৃত্যু হয় প্রার্থী কাজল সিনহার। আর সেই কারনে এই দুই কেন্দ্রেই উপ নির্বাচন করা হচ্ছে।

বাড়ি থেকে বেরিয়ে আসেন
অন্যদিকে জয়ের খবর সামনে আসার পরেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তে থাকে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই ফলাফলের জন্যে সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। শুধু তাই নয়, সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ভবানীপুরে এমন ভোট হয়। এখানে মানুষ অনেক কম থাকেন। এই প্রথম কোনও ওয়ার্ডে আমরা হারেনি।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications