পার্থ নেই, রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল ঘোষণা মমতার, বুধবার চূড়ান্ত ঘোষণা

পার্থ নেই, রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল ঘোষণা মমতার, বুধবার চূড়ান্ত ঘোষণা

পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে মন্ত্রিসভা থেকে। সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন। প্রয়াত সাধন পাণ্ডেও। এই পরিস্থিতিতে মন্ত্রিসভায় রদবদল জরুরি হয়ে পড়েছিল। সেকারণে ২৮ তারিখের বৈঠকের পর ১ অগস্ট জরুরি বৈঠক করে মন্ত্রিসভায় রদবদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছন ৫ থকে ৬ জন নতুনমন্ত্রী আসবেন। তবে তঁারা কারা তা জানতে হলে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রীষ বুধবারই ঘোষণা করা হবে নতুন মন্ত্রীদের নাম।

মন্ত্রিসভার রদবদল

মন্ত্রিসভার রদবদল

এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর মন্ত্রিসভার রদবদল জরুরি হয়ে পড়েছিল। কারণ একাধিক দফতরের দায়িত্ব এক একজনের উপরে চলে আসছিল। সেকারণে তৎপর হন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'সুব্রতদা মারা গিয়েছেন। সাধন পান্ডে মারা গিয়েছেন। পার্থদা জেলে রয়েছেন। এদের কাজগুলো কে করবে। কাউকে না কাউকে তো কাজগুলি করতে হবে। অনেকগুলি দফতর ফাঁকা পড়ে রয়েছে। আমার পক্ষে একা সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়।'

মন্ত্রিসভায় কারা আসছেন নতুন

মন্ত্রিসভায় কারা আসছেন নতুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে জল্পনা। নতুন মুখ কারা আসছেন মন্ত্রিসভায়। আর কাদের সরানো হবে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, বর্তমানে মন্ত্রিসভায় যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে ৪-৫ জন বাদ যাবেন। অর্থাৎ চার পাঁচজন নতুন মুখ আসতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়। কারা আসছেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় কাকে নিয়ে আসা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। উঠে আসছে বাবুল সুপ্রিয়র নাম। একাধিক নেতার নাম উঠে আসছে। অধিকাংশই অভিষেক ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।

মন্ত্রীদের কড়া বার্তা

মন্ত্রীদের কড়া বার্তা

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরে দলের অন্দরেই এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণর দাবিতে সরব হয়েছিলেন দলের নেতারাই। শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রীদের। বলেছেন দল এবং মন্ত্রিসভা নিয়ে কেউ যেন কোনওরকম সমালোচনার ঝুলি না খোলেন। এই নিয়ে সকলকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'দলকেও অসম্মান করবেন না, সরকারকেও অসম্মান করবেন না৷

পার্থকে নিয়ে অস্বস্তি

পার্থকে নিয়ে অস্বস্তি

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির থেকেই টিএমসির অন্দরে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার। ৫৮ কোটি টাকা এখনও ইডি উদ্ধার করেছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। একাধিক ফ্ল্যাট, জমি পাওয়া গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নােম। তারপরে আবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছে এই টাকা তাঁর নয়। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারা তাঁর বিরুদ্ধে ষডযন্ত্র করছে এই নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+