অভিষেকের কর্মসূিচতে নিষেধাজ্ঞা, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে পাল্টা কর্মসূচি ঘোষণা মমতার
১০০ দিনের কাজের টাকার দাবিকে ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়েরল ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদালত সেই কর্মসূচির অনুমতি দেয়নি। বুধবার পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন। ৬ অগাস্ট ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রে বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। রাজ্যের ঋণ খুব বেশি বাকি নেই। তারপরেও কেন্দ্র জানায় না কত টাকা ঋণ বাকি আছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু মাত্র কয়েক জন বিজেপি নেতার অভিযোগের প্রেক্ষিতে। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৬ অগাস্ট কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে কর্মসূচি। জেলা এবং ব্লকের নেতারা থাকবেন এই কর্মসূচিতে। মোদী সরকারে বিরুদ্ধে বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেছেন তিনি।
এর আগে ২১ জুলাইয়ের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। টাকা আদায়ে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ৫ অগাস্ট রাজ্য জুড়ে ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তিনি। কারোর অসুবিধা না করে বিজেপি নেতাদের বাড়ির ১০০ মিটারে ঘেরাও কর্মসূচি করার ডাক দিয়েছিলেন তাঁরা। কিন্তু তার প্রতিবাদে আদালতে মামলা করা হয়। সেই মামলায় ৫ অগাস্টের কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্যে রাস্তা তৈরির কোনও টাকা কেন্দ্র দেয়নি। রাজ্য সরকার নিজের টাকা খরচ করে রাস্তা তৈরি করেছে বলে দাবি করেছেন তিনি।
এদিন রাজ্যে নতুন দুই ছুটির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন অনেকেই তাঁকে বারবার সবেবরাত এবং করম পুজোর জন্য ছুটি ঘোষণার কথা বলেছিলেন। এতোদিন এটি এলাকা ভিত্তিক ছিল। কিন্তু এবার থেকে গোটা রাজ্যেই সবর সরকারি দফতপ এবং স্কুল কলেজ ছুটি থাকে এই দুটি দিন। কাজেই ছুটির তালিকা আরো ২টি দিন বাড়ল।












Click it and Unblock the Notifications