পুরভোট শুরুর আগে ফের দুয়ারে সরকার কর্মসূচি, দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুরভোট শুরুর আগে ফের দুয়ারে সরকার কর্মসূচি, দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুয়ারে সরকার কর্মসূচি ফের শুরু হতে চলেছে রাজ্যে। মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ জানুয়ারি থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। ১ জানুয়ারি গোটা রাজ্যে ছাত্র দিবস পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ফের শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি।

দুয়ারে সরকার কর্মসূচি

দুয়ারে সরকার কর্মসূচি

ফের শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক চলাকালীনই ঘোষণা করলেন তিনি। ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শুরু হয়ে যাবে দুয়ারে সরকার কর্মসূচি। তারপরে আবার ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার কর্মসূচি। বিধানসভা ভোটের আগে এই দুয়ারে সরকার কর্মসূচি করেই বিজেপির ভোটে ব্যাঙ্কে থাবা বসিয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার। ক্ষমতায় আসার পরেই রাজ্যে এই কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। তাতেও মিলেছিল বিপুল সাড়া।

১ জানুয়ারি ছাত্র দিবস

১ জানুয়ারি ছাত্র দিবস

দুয়ারে সরকার কর্মসূচির পাশাপাপাশি ছাত্র দিবসও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১ জানুয়ারি দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস সরকার। তবে এবার থেকে এই দিনটিকেই স্টুডেন্টস ডে বা 'ছাত্র দিবস' হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ওই দিন একসঙ্গে অনেক ছাত্রছাত্রীকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন তিনি। মমতা সরকারের আরও একটি ভোট প্রতিশ্রুতি ছিল স্টুডেন্টস ক্রেডিট কার্ড। ২০ ডিসেম্বর রাজ্যে শিক্ষা মেলা করার কথা ঘোষণা করেছেন তিনি। েসদিন ১০ হাজার পড়ুয়াকে ক্রেডিট কার্ড দেওয়া হবে। এ ছাড়া বিবেকানন্দ স্কলারশিপ দেওয়ার জন্য ১২ জানুয়ারি দিনটিকে বেছে নেওয়ার হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 নজরে পুরভোট

নজরে পুরভোট

ফেব্রুয়ারি মাসেই রাজ্যের সব পুরভোট শেষ করতে চাইছে রাজ্য সরকার। সেকারণেই তৎপরতা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকের সিংহভাগ জুড়েই ছিল পুরসভা ভোটের প্রস্তুতির ইঙ্গিত। জন প্রতিনিধিদের অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফোন খোলা রাখতে হবে সকলকে। পুর এলাকার সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। পুর পরিষেবা নিয়ে যেন কোনও অভিযোগ না শুনতে হয় তাঁকে তা নিয়ে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে জল নিকাশি ব্যবস্থা, সড়ক এবং পানীয় জল নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

টার্গেট ২০২৪

টার্গেট ২০২৪

২০২৪-ল লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। পুরসভা এলাকা গুলিতে যাতে জল না জমে তার জন্য এখন থেকেই নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেছেন, ২০২৪ সালের মধ্যে যেন বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যায় সেদিকে নজর রাখতে হবে। চিংড়িঘাটায় অবিলম্বে দুর্ঘটনা বন্ধ করতে হবে। কলকাতা পুলিশ এবং নিউটাউন থানার মধ্যে ইগোর লড়াই চলছে । অবিলম্বে সেটা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে জেলা আধিকারীকদের কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+