ইডিকে বলেছিল, অমানবিক জিনিস চলছে! অভিষেক পত্নীকে বিমানবন্দরে আটকানোয় ক্ষুব্ধ মমতা
Rujira Banerjee News: ইডিকে জানিয়েই তো বিদেশে যাচ্ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। অমানবিক জিনিস চলছে। বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পত্নীকে আটকানোয় চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দ্বিতীয় হুগলি সেতুতে ট্রেন দুর্ঘটনায় মৃতদের শেষ শ্রদ্ধা জানান তিনি।
আর সেখান থেকেই এই বিষয়ে সরব হন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, পাঞ্জাবি মেয়ে একটা ও ( পড়ুন-রুজিরা)। দীর্ঘদিন থেকেই ওর মা অসুস্থ। তাঁকেই দেখতে যাচ্ছিল বলে জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাচ্ছিল বলে জানান তিনি।

বলেন, সুপ্রিম কোর্টের অনুমতি ছিল। ইডিকে জানিয়ে বাইরে যেতে পারবে বলে আদালতের নির্দেশের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী অনেকদিন আগেই ও ইডিকে জানিয়েছিল বলে জানান তিনি। সেই সময় ইডি বলতে পারত যে তুমি যেও না। বিমানবন্দরে গিয়ে নোটিশ ধরানো নিয়ে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, অমানবিক জিনিস চলছে। মৃত্যু মিছিল চলছে। কিন্তু লজ্জা-সমবেদনা বলে এদিন কিছু বলেও আক্রমণ প্রশাসনিক প্রধানের। বলে রাখা প্রয়োজন, কয়লা পাচারে ইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পত্নী। কয়েক দফায় তাঁকেও জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাচারে টাকা রুজিরার অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ।
এই অবস্থায় আজ সোমবার সকালে দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর শিশুপুত্র। কিন্তু বোর্ডিং করার আগেই অভিবাসন দফতরের আধিকারিকরাকে অভিষেক পত্নীকে আটকায় বলে জানা গিয়েছে। আগেই কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল ইডি।

এছাড়াও তাঁর বিদেশ সফরে নিষেধাজ্ঞা রয়েছে। যদিও তৃণমূলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইডিকে জানিয়ে রুজিরা বিদেশে যাচ্ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ব্যাপক ভাবে সফল। আর তাতে ভয় পেয়ে বিজেপি প্রতিহিংসা করছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। যদিও কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কেন ব্যাঙ্ককে অ্যাকাউন্টে আছে। লালার টাকা ওই অ্যাকাউন্টে কেন গেল তা নিয়েও প্রশ্ন বিরোধী দলনেতার। এমনকি গোটা পরিবার চোর বলেও আক্রমণ তাঁর। মুখ্যমন্ত্রীর আশ্রয়-প্রশসয়কে ব্যবহার করছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর।
আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলে বিষয়টি পড়ে বলবেন বলেই জানিয়েছেন।












Click it and Unblock the Notifications