আল্লার সহায় হলেই... ফিরহাদের সংখ্যাগুরু মন্তব্যে চরম ক্ষুব্ধ মমতা, এটা দলের নীতি নয়, বলল তৃণমূল
Mamata Banerjee-Firhad Hakim: সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে প্রবল চাপে বাংলাদেশ। এই ইস্যুতে উত্তাল বাংলা। আর এর মধ্যে সংখ্যালঘু-সংখ্যালঘু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন। আর সেই মন্তব্যে খোদ দলের মধ্যেই চরম বিতর্কে ফিরহাদ হাকিম। এহেন মন্তব্যে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দল যে এহেন মন্তব্যকে অনুমোদন করে না তা সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানাল তৃণমূল কংগ্রেস (TMC)।
প্রবল চাপের মুখে ফিরহাদ হাকিম। এহেন মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জোর বিতর্ক। ফিরহাদের (Mamata Banerjee-Firhad Hakim) এহেন মন্তব্যের সর্বত্র শুরু হয়েছে জোর আন্দোলন।

এই প্রসঙ্গে কলকাতার মেয়রের দাবি, "আমি এক জন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব।" যদিও বাবার মন্তব্যকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে পালয়টা দাবি জানিয়েছেন তৃণমূল নেতার মেয়ে।
বলে রাখা প্রয়োজন, একটি সংগঠনের তরফে সম্প্রতি শিক্ষা সম্মেলনের ডাক দেওয়া হয়। সেখানেই যোগ দেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি বলেন, বাংলায় আমরা ৩৩%। কিন্তু ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, আল্লার কৃপা থাকলে একদিন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম। আর এহেন মন্তব্যেরর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়রের মন্তব্যের কড়া সমালোচনা বিজেপি শীর্ষ নেতৃত্ব।
কড়া আক্রমণ শানান বিজয় মালব্য। নিন্দার ঝড় ওঠে সর্বত্র। মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নেত্রী কড়া বার্তা মেয়রকে দেন বলেও খবর। এমনকী সমালোচনার মুখে পড়ে যান তৃণমূল নেতৃত্ব। এই অবস্থায় দলেরই অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, দল কখনই অনুমোদন করে না এহেন মন্তব্যের।
এমনকী তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না বলেও পোস্টে উল্লেখ। শুধু তাই নয়, এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, এ বিষয়ে যা জানানোর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে যে তারা এই বক্তব্যের নিন্দা করেছে। এটা পার্টির বক্তব্য নয়, এই বক্তব্যে পার্টির স্ট্যান্ড সাপোর্ট করে না। ফিরহাদ হাকিম বলতে গেছিলেন একটা কথা, বলে ফেলেছেন অন্য, অর্থ হয়েছে অন্য। সেটা তৃণমূল সমর্থন করে না বলে জানিয়েছে। ফিরহাদ যা বলেছেন তৃণমূল জানিয়েছে তাদের সম্প্রীতি ঐক্যের আদর্শের সঙ্গে মেলে না, তৃণমূল তা বিশ্বাস করে না জানিয়ে দেওয়া হয়েছে।
তবে এহেন বক্তব্য নতুন নয়, ফিরহাদ হাকিম এর আগেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। জানা যাচ্ছে, শুধু সোশ্যাল মিডিয়াতেই কড়া বার্তা নয়, বারবার কেন এমন মন্তব্য, এজন্য দলের তরফে ফিরহাদকে সতর্ক করা হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications