মমতা-শুভেন্দু বৈঠকের প্রহর গুনছে বিধানসভা! বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু জল্পনা
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের বৈঠকে বসতে চলছে বিধানসভায়। এর আগে প্রথমবার উভয়ের বৈঠক নিয়ে পারদ চড়েছিল বিস্তর। এবার অবশ্য বৈঠকের প্রেক্ষাপট ভিন্ন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের বৈঠকে বসতে চলছে বিধানসভায়। এর আগে প্রথমবার উভয়ের বৈঠক নিয়ে পারদ চড়েছিল বিস্তর। এবার অবশ্য বৈঠকের প্রেক্ষাপট ভিন্ন। তবু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জল্পনার পারদ চড়তে শুরু করেছে জল্পনার আগে।

মুখোমুখি বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা
বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বৈঠক হওয়ার কথা। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক হবে। সেই বৈঠকে থাকবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী বুধবার সাড়ে ১২টায় বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার সেই মুখোমুখি বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা।

৬ মাসেরও বেশি সময় ধরে পদটি খালি
রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক হবে সমস্ত প্রোটোকল মেনেই। এই তথ্য কমিশনের বৈঠকে উপস্থিত থাকতে হয় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, ও পরিষদীয় মন্ত্রীকে। সেইমতো তিনজনই উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত ৬ মাসেরও বেশি সময় ধরে পদটি খালি পড়ে রয়েছে।

১১ জনের মধ্যে থেকে এক জনকে বেছে নওয়া হবে
এ বছর এই পদে আবেদন করেন ১৫ জন। তার মধ্যে চার জনকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ রয়েছে ১১ জন। এই ১১ জনের মধ্যে থেকে এক জনকে বেছে নওয়া হবে। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন আমলা ও প্রাক্তন পুলিশকর্তা।

মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু
এক বছরেরও বেশি সময়ে ধরে মুখ্য তথ্য কমিশনার বাছাই নিয়ে টালবাহানা চলছে। মুখ্যমন্ত্রী গত বছর নবান্নে বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ২০২২ সালের ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু।

মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মমতা-শুভেন্দু
সেই বৈঠকের পর খানিকটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এবার বাজেট অধিবেশনের সময় মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপুর দুটোর বাজেট পেস করা হবে, তার আগেই বৈঠক হবে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার। নিয়োগ সংক্রান্ত বৈঠকের পর বাজেট পেশের পরেই মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবেন জঙ্গলমহল সফরে।

রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদে যাঁরা
রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদে সর্বশেষ ছিলেন রাজ্যের প্রাক্তন সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্য এই পদ পূরণে উদ্যোগী হয়। যাঁরা এই পদের জন্য আবেদন করেছেন, তার মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। এখন রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান তিনি।

আবেদনকারীর মধ্যে রয়েছেন যাঁরা
এছাড়া আবেদনকারীর মধ্যে রয়েছেন দুই অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক, যাঁরা এখন তথ্য কমিশনের সদস্য। এর মধ্যে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা বীরেন্দ্র ও রাজ কানোজিয়া। কমিশনের বর্তমান সদস্য অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক নবীন প্রকাশও আবেদনকারীদের মধ্যে রয়েছেন। এছাড়াও অবসরপ্রাপ্ত আরও আইএএস আধিকারিকরাও রয়েছেন।












Click it and Unblock the Notifications