মুকুল-শুভেন্দুদের বিরুদ্ধে জিততে মমতা-পিকের পঞ্চবাণ, একুশের ভোটে তৈরি রণকৌশল
বাংলায় ভোট-বাদ্যি বেজে গিয়েছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে প্রার্থীদের তালিকাও ইতিমধ্যে প্রকাশ করেছে। জমজমাট প্রচার শুরু হয়ে গিয়েছে বাংলায়।
বাংলায় ভোট-বাদ্যি বেজে গিয়েছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে প্রার্থীদের তালিকাও ইতিমধ্যে প্রকাশ করেছে। জমজমাট প্রচার শুরু হয়ে গিয়েছে বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশ করে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রাম থেকে লড়বেন। হ্যাটট্রিকের লক্ষ্যে তিনি কোন স্ট্র্যাটেজি নেবেন, কৌশল তৈরি করে ফেলেছে তৃণমূল।

টিএমসি-স্ট্র্যাটেজি : তারকা প্রার্থীতে জোর
মমতা বনদ্যোপাধ্যায় একুশের নির্বাচন জিততে তারকা প্রার্থীর উপর ভরসা রেখেছেন। ১৪ জন তারকাকে নিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নি ঘোষ, জুন মালিয়া এবং কৌশানী মুখোপাধ্যায়, গায়ক অদিতি মুন্সী ও কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক।

টিএমসি-স্ট্র্যাটেজি : তফশিলি ও আদিবাসী ভোট
তফশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রায় ৮৯ জন প্রার্থী রয়েছে এবার। তফশিলি জাতি ও উপজাতিভুক্ত ২৮ শতাংশ এবার ভোটে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সেই লক্ষ্যেই বেশি সংখ্যক তফশিলি ও আদিবাসী প্রার্থীকে বেছে নিয়েছেন তৃণমূল। তবে তৃণমূল সে অর্থে কোনও হিন্দু ভোট একীকরণের পথে হাঁটেনি। বরং মেরুকরণের বিরোধিতা করেছে আসন্ন ভোটে।

টিএমসি-স্ট্র্যাটেজি : সংখ্যালঘু প্রার্থী কমসংখ্যক
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ৫৭ জন মুসলিম প্রার্থীকে বেছে নিয়েছিল তৃণমূল। এবার মমতা বন্যোিেপাধ্যায় তাঁর দলে মুসলিম প্রার্থীর সংখ্যা অনেকটাই কমিয়েছেন। ২০২১-এর নির্বাচনে মাত্র ৪০ জন মুসলিম প্রার্থীকে বেছে নিয়েছেন তিনি। রাজ্যে ৮০টিরও বেশি আসনে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও কম সংখ্যক সংখ্যালঘু প্রার্থী করে বিজেপি অভিযোগ ভোঁতা করে দিয়েছেন মমতা। তৃণমূলের বিরুদ্ধে আর মুসলিম তোষণের অভিযোগ করতে পারবে না বিজেপি।

টিএমসি-স্ট্র্যাটেজি : কেউই অপরিহার্য নন
তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে তাঁর দলে কেউই অপরিহার্য নয়। ২০১১ সালে খড়দহ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অমিত মিত্র। তিনি হয়েছিলেন পরিবর্তনের সরকারের অর্থমন্ত্রী। সেই অমিত মিত্র-সহ পাঁচজন স্থায়ী মন্ত্রিপরিষদের সদস্যকে বাদ দেওয়া হয়েছে এবারের প্রার্থী তালিকা থেকে। মমতার এক সময়ের নিকটতম সোনালি গুহকে বাদ দেওয়া হয়েছিল। সেই সোনালি ভীষণ কান্নাকাটি করে বিজেপিতে যোগ দিয়েছেন।

টিএমসি-স্ট্র্যাটেজি : মমতার পরিকল্পনা বি
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একসময় বিশ্বস্ত সহযোগী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন এবার। তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ জানাতেই নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। রাজনৈতিক মহল মনে করছিল, ব্যাকআপ হিসাবে টালিগঞ্জ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু মমতা সবার অনুমান মিথ্যা প্রমাণিত করে করে শুধু নন্দীগ্রামেই প্রার্থী হয়েছেন।












Click it and Unblock the Notifications