মমতা-অভিষেক শেষবেলায় ঝড় তুলবেন কলকাতা পুর-নির্বাচনের প্রচারে, পরিকল্পনা তৈরি

মমতা-অভিষেক শেষবেলায় ঝড় তুলবেন কলকাতা পুর-নির্বাচনের প্রচারে, পরিকল্পনা তৈরি

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর উপনির্বাচনে তার প্রতিচ্ছবি দেখা গিয়েছে। সাতটি কেন্দ্রের উপনির্বাচনে স্রেফ উড়ে গিয়েছে বিজেপি। এবার কলকাতা পুরসভা নির্বাচন। অর্থাৎ চোট লালবাড়ি দখলের ভোট। এই নির্বাচনেও আশাতীত সাফল্য মিলবে বলে বিশ্বাসী তৃণমূল। তা বলে প্রচারে খামতি রাখছে না তারা। শেষবেলায় প্রচারে নামছেন মমতা-অভিষেকও।

মমতা-অভিষেক শেষবেলায় ঝড় তুলবেন কলকাতা পুর-নির্বাচনের প্রচারে, পরিকল্পনা তৈরি

কলকাতায় যখন পুরসভা ভোটের প্রচারে ঝড় তুলেছে তৃণমূল-সহ বিভিন্ন রাজনৈতিক দল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা গোয়া দাপাচ্ছেন। ২০২২-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর সংকল্প নিয়ে অভিযান শুরু করেছেন তাঁরা। সেইসঙ্গে কলকাতা পুরসভার নির্বাচনী প্রচারের দিকেও তাঁদের নজর রয়েছে।

গোয়া থেকে কলকাতায় ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায় শেষবেলার প্রচারে নামবেন। তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কলকাতা পুরভোটের প্রচারে নামবেন। উত্তর ও দক্ষিণ কলকাতায় ১৫ ও ১৬ ডিসেম্বর জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ১৬ ও ১৭ ডিসেম্বর কলকাতায় মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর, ১৫ ডিসেম্বর ফুলবাগান মেট্রো স্টেশনের কাছে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উপস্থিত থাকবেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীরা। উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে মমতার বন্দ্যোপাধ্যায় প্রচার চালাবেন। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মমতা দুটি সভা করতে পারেন।

ওইদিন দক্ষিণ কলকাতার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বাঘাযতীনের বারো ভূতের মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যয়া। যাদবপুর ও টালিগঞ্জ এলাকার প্রার্থীরা উপস্থিত থাকবেন। এরপর বেহালা চৌরাস্তায় আরও একটি নির্বাচনী সভা করবেন তৃণমূল সুপ্রিমো। সেই সভায় উপস্থিত থাকবেন বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভার অন্তর্গত ওয়ার্ডের সমস্ত দলীয় প্রার্থীরা।

মমতা বন্দ্যোপাধ্যায় যখন দক্ষিণ কলকাতায় নির্বাচনী সভা করবেন, তখন উত্তর কলকাতায় প্রার্থীদের নিয়ে মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মিছিল শুরু হবে পোস্তা বাজার থেকে শুরু করে বউ বাজারেক ব্যাঙ্ক অফ বরোদার মোড় পর্যন্ত। অভিষেকের নেতৃত্বে ওই মিছিল শুরু হওয়ার কথা দুপুর দুটোয়।

এরপর ১৭ ডিসেম্বর শুক্রবার দক্ষিণ কলকাতায় মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের শেষ দিনে তিনি যাদবপুর এইট বি বাসস্টান্ড থেকে প্রার্থীদের নিয়ে মিছিল শুরু করবেন। এই মিছিল যাবে হাজরা মোড় পর্যন্ত। এই মিছিল মাঝে রুট বদলও করতে পারে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। সমস্ত ওয়ার্ড ছুঁয়ে যাওয়ার জন্য এই রুট বদলের পরিকল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+