'যত বড় নেতা হও...' SIR রুখতে গর্জে উঠলেন মমতা! পথে অভিষেকও, কী জানালেন মুখ্যমন্ত্রী?

আজ, SIR-এর প্রতিবাদে কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। ঠিক সেই মতোই দুপুর দুইটার একটু পরে রেড রোডে বি.আর. অম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হল তৃণমূল কংগ্রেসের মিছিল। SIR-এর প্রতিবাদে কলকাতায় মিছিলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা নেমেছে বিরোধীরাও।

SIR

সংবিধান হাতে নিয়ে SIR-এর বিরোধিতায় পথে নামলেন মমতা। মিছিলের ঠিক সামনে হাঁটতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিছিল শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক শৃঙ্খলার বার্তা নিয়ে বলতে শোনা যায়, "যে যত বড় নেতা বা মন্ত্রী হও, আমি পরিষ্কার বলে দিচ্ছি কেউ টিভিতে মুখ দেখাতে সামনে আসবেন না। পেছন থেকে কেউ ধাক্কা দেবেন না। আমি প্রত্যেককেই চিনে রাখব!''

রানি রাসমণি রোড ধরে কে.সি. দাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। SIR বিরোধী প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে ছিলেন দলের নেতা, কর্মী এবং রাজ্যের একাধিক মন্ত্রীরা। মিছিলে রয়েছেন কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার নেতা, কর্মীরাও। পাশাপাশি, কলেজ স্ট্রিট, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লেন থেকে শুরু করে, টালিগঞ্জ সার্কুলার রোড ও চেতলা রোড থেকেও মিছিল বেরিয়েছে।

রাজ্যে এসআইআর ঘোষণার পর এর আতঙ্কে সাতজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতদের পরিবারের কয়েকজন সদস্যও এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। দলের এক নেতা বলেন, "এই মিছিল শুধু রাজনৈতিক নয় বরং সাংবিধানিক অধিকার ও বাঙালিয়ানার এক ধারণা।" রেড রোডের এই মিছিলে দুর দুরান্তের মানুষদের আসতে আগেই নিষেধ করেছিলেন অভিষেক। অভিষেক ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, " এই এসআইআরে যদি একজনও প্রকৃত ভোটারের নামও বাদ যায়, তবে আমরা দিল্লিতে গিয়ে আরও বড়ো আন্দোলনে নামব।"

আজই রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ। সকাল থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে BLO-রা তথ্য যাচাই করছেন। সেই প্রেক্ষিতেই এদিন মিছিলে নামল তৃণমূল কংগ্রেস। যদিও বিরোধীরা এই আন্দোলনকে কটাক্ষ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান 'ওটা জামাতিদের মিছিল।' ফলত, এই মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+