Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গোয়ার ফলাফলে বড়সড় ধাক্কার পরেই কালীঘাটে মমতা-অভিষেক একান্ত বৈঠক

বাংলায় বিধানসভা জয়ের পরেই দেশের প্রত্যেক কোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপিকে উৎখাতেরও ডাক দিয়েছিলেন। কিন্তু প্রথমে ত্রিপুরা এবং সদ্য গোয়াতে বড় ধাক্কা খ

বাংলায় বিধানসভা জয়ের পরেই দেশের প্রত্যেক কোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপিকে উৎখাতেরও ডাক দিয়েছিলেন। কিন্তু প্রথমে ত্রিপুরা এবং সদ্য গোয়াতে বড় ধাক্কা খেয়েছেন অভিষেক এন্ড কোং।

কালীঘাটে মমতা-অভিষেক একান্ত বৈঠক

যদিও লড়াই জারি থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কালীঘাটে একান্তে দুজনের মধ্যে এই বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। হঠাত কেন এই বৈঠক তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকে

তবে তৃণমূল সুত্রের খবর, এদিন অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হওয়া বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও রাজ্যের ১০৪ পুরসভা তৃণমূলের দখলে এলেও এখনও সেগুলিতে বোর্ড গঠন হয়নি। এই সমস্ত বিষয় নিয়ে অভিষেকের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি ভিন রাজ্যের সংগঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে জানা যাচ্ছে।

চেয়ারম্যানের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে

উল্লেখ্য গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানান তিনি ১০৪ পুরসভার চেয়ারম্যানের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। কয়েকটি ক্ষেত্রে নাম বদল করা হয়েছে বলেও জানিয়েছিলেন নেত্রী। সমস্ত কিছু ক্রস চেক করেই তালিকা চূড়ান্ত বলে খবর। আজ সোমবারই সেই তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু তা হয়নি।

জানা গিয়েছে, সেই তালিকা খতিয়ে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জানা গিয়েছে, সেই তালিকায় সবুজ সঙ্কেতও ইতিমধ্যে দিয়েছেন বলে খবর।

দলের সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু রদবদল হয়েছে

অন্যদিকে সাংগঠনিক ক্ষেত্রেও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই দলের সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু রদবদল হয়েছে। বেশ কিছুর জেলার সভাপতিকে বদল করা হয়েছে। এছাড়াও আগামীদিনে ছাত্র সংগঠনেও বেশ কিছু রদবদল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে এদিন অভিষেকের সঙ্গে কথা হয়েছে বলে খবর। এছাড়াও অন্যান্য রাজ্যে সংগঠন মজবুত করার লক্ষ্যে কীভাবে দল এগোবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

ভোট নিয়ে আলোচনা

অন্যদিকে সামনেই আসানসোল এবং বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে। সেখানে দাঁড়িয়ে রণকৌশল কি হবে তা নিয়েও তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কথা হয়েছে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+