কয়লামাফিয়াদের টাকায় চলে বিজেপি! আসানসোলের প্রচারে এসে তোপ দাগলেন মমতা

বিজেপি কয়লামাফিয়াদের টাকা নিয়ে এলাকায় হিংসা ছড়াচ্ছে। আসানসোলে মুনমুন সেনের সমর্থনে জনসভা থেকে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়লা মাফিয়াদের টাকাতেই চলছে বিজেপি। বিজেপি কয়লামাফিয়াদের টাকা নিয়ে এলাকায় হিংসা ছড়াচ্ছে। আসানসোলে মুনমুন সেনের সমর্থনে জনসভা থেকে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তোপ দাগেন, বিজেপির সঙ্গে কয়লা মাফিয়াদের আঁতাত রয়েছে। আরএসএসও কয়লামাফিয়াদের টাকায় চলে।

কয়লামাফিয়াদের টাকায় চলে বিজেপি! আসানসোলের প্রচারে এসে তোপ দাগলেন মমতা

এতদিন বিজেপি অভিযোগ করে এসেছে, তৃণমূলের সঙ্গে কয়লামাফিয়াদের যোগ রয়েছে। এলাকার সাংসদ বাবুল বারংবার অভিযোগের আঙুল তুলেছেন এলাকার তৃণমূল নেতাদের দিকে। এমনকী অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে। এবার মমতা জবাব দিলেন সেইসব অভিযোগের।

বিজেপি অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, কয়লামাফিয়াদের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। কয়লামাফিয়াদের সঙ্গে যোগ বিজেপিরই। কয়লামাফিয়াদের টাকা নিয়ে বিজেপি দাঙ্গা ছড়াচ্ছে। এর আগে রানিগঞ্জ, আসানসোলে দাঙ্গা হয়নি। এখন হচ্ছে। এখানে বিজেপি জেতার পর হিংসা ছড়াচ্ছে।

এদিন বাবুলের নাম না করেই মমতা বলেন, এলাকার সাসংদ বাংলার সংস্কৃতি জানেন না। তাই বাংলায় অশান্তি ছড়াচ্ছেন। আসানসোলের মানুষ ঐক্যবদ্ধ, এখানে বিভাজন ঘটাচ্ছেন সাংসদ এসেই। এদিন বাবুলকে প্রচণ্ড উদ্ধত বলেও তোপ দাগেন মমতা। বলেন, বাবুলের মুখের ভাষা অত্যন্ত খারাপ। তাঁকেও কুত্তা, বিল্লি বলে আক্রমণ করেছেন। তাই এমন প্রার্থীকে এবার হারাতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+