দল ভাঙানোর অভিযোগ মমতার, কাজ শেখা ওঁর কাছেই, বললেন দিলীপ
নাম না করে বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে নোট বাতিল নিয়ে বক্তব্য রাখার মধ্যেই দল ভাঙানোর অভিযোগ করেন তিনি।
নাম না করে বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে নোট বাতিল নিয়ে বক্তব্য রাখার মধ্যেই দল ভাঙানোর অভিযোগ করেন তিনি।

দলবদল
২০১১-র মে মাসে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে কংগ্রেস, কিংবা সিপিএম থেকে বহু নেতা-নেত্রী গিয়েছেন তৃণমূল শিবিরে। কোচবিহারের উদয়ন গুহই হোক কিংবা দক্ষিণের রেজ্জাক মোল্লা, কিংবা সাত্তার মোল্লা। দলে রয়েছেন একাধিক প্রাক্তন বিধায়ক কিংবা জেলার নেতাও। রাজনৈতিক নেতৃত্বের একাংশের অভিযোগ ভয়, ভক্তি কিংবা কিছু পাওয়ার আশায় দলবদল হয়েছিল। কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন নদিয়ার শঙ্কর সিং। এছাড়াও দুর্গাপুর, বাঁকুড়া কিংবা উত্তর চব্বিশ পরগনার একাধিক বিধায়ক কংগ্রেসের টিকিটে জিতেও চলে যান তৃণমূলে। দীর্ঘ দিনের কংগ্রেস নেতা মানস ভুঁইয়াও এই দলেই পড়েন। তৃণমূলে যোগ দিয়ে তিনি রাজ্যসভার টিকিটও পেয়ে যান।

ক্ষমতা দখল
এছাড়াও একাধিক পঞ্চায়েত, জেলাপরিষদ কিংবা পুরসভায় সরাসরি জনতার ভোটে নির্বাচিত না হয়েও ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক নেতৃত্বের একাংশের অভিযোগ এইসব ভাঙনের কাণ্ডারি ছিলেন মুকুল রায়। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের 'কেরামতি'তেই তৃণমূল রাজ্যসভায় একটি বাড়তি আসনও পেয়েছিল বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তৃণমূলের সাফাই
তৃণমূলের তরফে দলবদলের সাফাই ছিল, ভাল কাজের নিরিখেই তৃণমূলে যাচ্ছেন বিরোধী শিবিরের লোকজন।

বিজেপিতে মুকুল
একসময়ের দলবদলের কাণ্ডারি মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার হয়তো এখন চাপে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই মুকুল রায় কিংবা বিজেপির নাম না করে দল ভাঙানোর অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

"কাজ শেখা মমতার কাছেই''
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের মন্ত্রীরা ব্যস্ত ভাষণ দেওয়া আর দল সম্প্রসারণে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তৃণমূল ভাঙার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, অন্য দল ভেঙে নিজের দল বড় করেছেন তিনি। ফলে সেই কাজ তাঁর কাছ থেকেই শেখা।












Click it and Unblock the Notifications