'আমিও দুষ্টু কম নই..' ফোনে আড়িপাতা থেকে বাঁচতে কোডে কথা বলেন মমতা! কী বললেন তৃণমূল সুপ্রিমো
'মোদী হটাও দেশ বাঁচাও'... এই স্লোগান দিয়েই এদিন হুগলির শ্রীরামপুরে হাইভোল্টেজ প্রচারে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'মোদী হটাও দেশ বাঁচাও'... এই স্লোগান দিয়েই এদিন হুগলির শ্রীরামপুরে হাইভোল্টেজ প্রচারে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার মঞ্চ থেকে মমতার দাবি , এরাজ্যের মুখ্যমন্ত্রীর ফোনেও আড়ি পাতা হচ্ছে। আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর সঙ্গে কথা বলেন , তাঁর নাম পাল্টে দিয়ে সম্বোধন করেন।

এদিনের প্রচার মঞ্চে মমতা মোদীকে একহাত নিয়ে নিজের বক্তব্যে বলতে থাকেন, 'জানেন.. একটা মজার গল্প বলি আপনাদের..আমার ফোন পুরো ট্যাপ করে জানেন তো। আমি যাই কথা বলি টোটালটাই ট্যাপ করে।.. এবার আমিও তো দুষ্টু কম নই! কারণ এঁদের সঙ্গে রাজনীতি করে করে,ওঁরা আমায় কী জব্দ করবে?.. ধরুন,আমি হয়তো A কে চিনি..তাঁর নাম হচ্ছে অবনী তাঁর নাম আমি দিয়েদি আনাহুত। .. ' এভাবেই তিনি বিভিন্ন রকমের নাম দিয়ে মানুষের সঙ্গে সংযোগ করেন। মমতা এদিন বলেন,'ফোনে এসব লিখি জানেন, মাঝে মাঝে খুঁজে পাই না নামগুলো। আমি ভুলেও যাই .. কী করব বলুন তো , ..নাহলেই সব তুলে নেবে।.. '
এদিনের সভামঞ্চে তিনি দাবি করেন , তাঁর ফোন ট্যাপিং এর জন্য তিনি কিছুতেই কোনো কথা বলতে পারেন না। গোটা ঘটনায় তিনি মোদী সরকারের দিকে তোপ দাগেন। পাশাপাশি, এদিনের সভায় হুগলির একাধিক উন্নয়নে তৃণমূল সরকারের বরাদ্দ করা যাবতীয় হিসাবের খতিয়ান দেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications