বিজেপিও সিপিএমের হয়েই ভোট করছে যাদবপুরে! মমতা বোঝালেন সমঝোতার তত্ত্ব

যাদবপুরে সিপিএম প্রার্থীকে সমর্থন করছে বিজেপি। বারুইপুরের নির্বাচনী জনসভা থেকে অভিযোগ করলেন মুকুল রায়।

যাদবপুরে সিপিএম প্রার্থীকে সমর্থন করছে বিজেপি। বারুইপুরের নির্বাচনী জনসভা থেকে অভিযোগ করলেন মুকুল রায়। রবিবার নির্বাচনী জনসভা থেকে সিপিএম-কংগ্রেস-বিজেপিকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস তো সরাসরি সিপিএম প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে, এখন বিজেপিও সিপিএমকে সমর্থন করছে।

বাংলায় জগাই-মাধাই-বিদায় এক

বাংলায় জগাই-মাধাই-বিদায় এক

এদিন বারুইপুরে মিমি চক্রবর্তী সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই। কারণ সিপিএম একটি আসনও পাবে না। বাংলায় কংগ্রেসও পাবে না কোনও আসন। আর এই যাদবপুরের সমীকরণই প্রমাণ করে দিয়েছে, বাংলায় জগাই-মাধাই-বিদায় এক।

এ জন্যই কংগ্রেস ছেড়ে নতুন দল

এ জন্যই কংগ্রেস ছেড়ে নতুন দল

মমতা বলেন, কংগ্রেসের এই মানসিকতার জন্যই নতুন দল গড়েছিলাম। কংগ্রেস তখনই সিপিএমের বি টিম হয়ে গিয়েছিল রাজ্যে। এখনও সেই সিপিএমকে জেতাতে যাদবপুরের প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেস। বিজেপিও প্রকারান্তরে সেই পথ নিয়েছে। লোকসভাতেও একসঙ্গে জোটবদ্ধ হয়ে ভোটে নেমেছে।

যাদবপুরে বিকাশকে সমর্থন বিজেপি!

যাদবপুরে বিকাশকে সমর্থন বিজেপি!

মমতার কথায়, যাদবপুরে বিকাশকে সমর্থন করেছে বিজেপি। প্রণব মুখোপাধ্যায়ের পুত্রকে জঙ্গিপুরের সমর্থন করেছে আরএসএস। বহরমপুরে কংগ্রেস প্রার্থীকে সমর্থন দিয়েছে বিজেপি। তাহলেই বুঝুন, কত জায়গায় সমঝোতা হয়েছে জগাই-মাধাই-বিদায়ের। তবে এসব করেএ কোনও লাভ হবে না।

বেড়ালের গলায় ঘণ্টা বাঁধব আমিই

বেড়ালের গলায় ঘণ্টা বাঁধব আমিই

তিনি বলেন, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধব আমিই। আমার উপর নির্যাতন হলে হোক। জুজুর ভয় দেখিয়ে সবাইকে দমিয়ে রাখা গেলেও, তাঁকে দমিয়ে রাখা যাবে না। যতই সিবিআই-ইডি দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখানো হোক, তিনি ওসবে ভয় পান না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+