সিএএ, এনআরসির জন্য ব্যাঙ্ক, পোস্ট অফিসকেও ব্যবহার! বাঁকুড়া থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতার
সিএএ, এনআরসি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বাঁকুড়ায় প্রশাসনিক সভা করেন।
সিএএ, এনআরসি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বাঁকুড়ায় প্রশাসনিক সভা করেন। সেখানই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে সিএএ, এনআরসি, এনপিআর-এর জন্য রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক এবং পোস্ট অফিসকে ব্যবহার করা হচ্ছে।

সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে তোপ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সিএএ, এনপিআর এবং এনআরসির জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আর পোস্ট অফিসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত কিছু না জানিয়েই তিনি বলেন, কেন্দ্রীয় অদিনস্থ সংস্থাগুলির এই ধরনের সার্ভে এখনই বন্ধ করা উচিত।

সার্ভে করা হচ্ছে রাজ্য সরকারের অনুমতি না নিয়েই
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকারের অনুমতি না নিয়েই সার্ভে করা হচ্ছে। ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলি এই কাজ করছে বিজেপি নাম না নিয়ে। তারাই বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

কোনও তথ্য কাউকে নয়
মুখ্যমন্ত্রী এদিন বলেন, কোনও তথ্য কাউকে দেবেন না। বাড়িতে কেউ তথ্য চাইতে এলে, তাদেরকে তাড়িয়ে দিতেও বলেন মুখ্যমন্ত্রী। সরকার কঠোরভাবে পরিস্থির মোকাবিলা করবে বলে জানিয়েছেন তিনি।

হাবড়ার ঘটনার উল্লেখ
মুখ্যমন্ত্রী এদিন উত্তর ২৪ পরগনার হাবরার একটি ঘটনার কথা উল্লেখ করেন। তাঁর অভিযোগ, বিজেপি সমর্থকরা একটি অলংকারের দোকানে হানা দিয়ে সিএএ এবং এনআরসির সঙ্গে সংযুক্ত কাগজ দেখতে চায়। এদিকে হাবরা ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করেছে।












Click it and Unblock the Notifications