'সব টাকা আদার ব্যপারির কাছে চলে যাচ্ছে', হাওড়ার সভা থেকে আদানি ইস্যুতে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ফের আদানি ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যােয়র। হাওড়ার সভা থেকে মোদী সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনার সব টাকা আদার ব্যপারির কাছে চলে যাচ্ছে। এদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি।

আদানি ইস্যুতে নিশানা

আদানি ইস্যুতে নিশানা

আদানি ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার সভা থেকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদানিদের সঙ্গে মোদীর সম্পর্ক নিয়ে তিনিও তির্যক আক্রমণ শানিয়েছেন। আদানি ইস্যুতে তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, আপনার সব টাকা কেটে নিয়ে যাচ্ছে আদার ব্যপারি। গত কয়েকদিন আদানি ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। এসবিআই এবং এলআইসির দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রস কর্মী সমর্থকরা।

কেন্দ্রে বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

কেন্দ্রে বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

কেন্দ্রের বিরুদ্ধে আবারও বঞ্চনার অভিযোগে এদিন সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না মোদী সরকার। কেন্দ্রের কাছে ৭ হাজার কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে ১০০ দিনের কাজের। রাজ্য থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে অথচ আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এমনই অভিযোগ করেছেন তিনি। গরিব লোকের টাকা মেরে নিয়ে যাচ্ছে কেন্দ্র। ১০ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হয়েছে রাজ্যের পয়সায়। ১১ লক্ষ লোকের বাড়ির টাকা পড়ে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

রাজ্যের সব টাকা কেটে নিয়ে যাচ্ছে

রাজ্যের সব টাকা কেটে নিয়ে যাচ্ছে

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন মোদী সরকার একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না আবার রাজ্য থেকে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। রেশনে সাবসিডি দিচ্ছে রাজ্য সরকার। আবাস যোজনায় শুধু কেন্দ্র টাকা দেয়না রাজ্যকেও টাকা দিতে হয় বলে দাবি করেছেন তিনি। জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে মোদী সরকার। এদিকে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

বাংলা ভাগ হতে দেব না

বাংলা ভাগ হতে দেব না

একুশের বিধানসভা ভোটের পর থেকেই বাংলা ভাগের দাবি তুলেছে বিজেপি। উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছে বিজেপি নেতারা। সেই উত্তরবঙ্গেই ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে বিজেপি। একাধিক বিজেপি নেতা দল ছাড়তে শুরু করে দিয়েছে। কয়েকদিন আগেই এক বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন বাংলা ভাগ হতে দেব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+