কার চক্রান্তে বঞ্চনা সৌরভকে? ফের দাদার হয়ে ব্যাটিং মমতার
কার চক্রান্তে বঞ্চনা সৌরভকে? ফের দাদার হয়ে ব্যাটিং মমতার
উত্তরবঙ্গ থেকে ফিরে ফের সৌরভের হয়ে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন চক্রান্ত করে সৌরভ গাঙ্গুলিকে সরানো হয়েছে। এটাকে একেবারেই সহজ ভবে তিনি নিতে রাজি নন। কোন কারণে সৌরভকে বঞ্চনা করা হল তার শেষ দেখে তিনি ছাড়বেন বলে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে সৌরভকে বঞ্চনা করা হয়েছে।

ফের সৌরভের পাশে মমতা
ফের সৌরভ গাঙ্গুলির হয়ে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ েথকে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখােনই ফের সৌরভ গাঙ্গুলির হয়ে সরব হয়েছেন। আবারও জয় শাহকে রেখে কেন সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরানো হল তা নিেয় সওয়াল করেছেন তিনি। রাজনৈতিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা। নাম না করেই বিজেপিকে এই নিয়ে নিশানা করেছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কার চক্রান্তে সৌরভের সঙ্গে বঞ্চনা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন অকারণে সৌরভের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। এটাকে যে তিনি একেবারেই ভাল চোখে দেখছেন না সেটা স্পষ্ট করে দিেয়ছেন। কার চক্রান্তে সৌরভকে বিসিসিআই থেকে সরানো হল তা তিিন জানবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সৌরভকে সরানো হয়েছে বলে দাবি করেছেন মমতা।

মোদীর কাছে অনুরোধ
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাতে সৌরভ গাঙ্গুলিকে আইসিসির জন্য ভোটে লড়তে দেওয়া হয় তার অনুরোধ করবেন বলে জানিয়েছেন। কিন্তু সেটা িনয়েও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। বোর্ডে বৈঠকে হাজির ছিলেন সৌরভ কিন্তু কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা জানানো হয়নি। পরে এই বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড। এই নিয়েই ক্ষুব্ধ মমতা। কাজই এদিন সৌরভের বঞ্চনার অভিযোগ করে এক প্রকার বিজেপির দিকে আঙুল তুলেছেন তিনি।

মমতার মঞ্চে সৌরভ
দুর্গাপুজোর হেরিেটজ শোভাযাত্রার দিন একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যয় এবং সৌরভ গাঙ্গুলিকে। বঙ্গের দুর্গাপুজো নিয়ে ইউনেস্কোর কর্তাদের পুজো দেখার আমন্ত্রণ জািনয়েছিলেন তিনি। তারপরেই বিজেপি সৌরভের প্রতি রুষ্ট হয়ে তাঁকে বিসিসিআই সভাপতি পদ থেকে সরিয়ে দেয়। এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে বাংলার গর্ব বলে দাবি করেছিলেন তিনি। এই নিয়ে আবার বিজেপি তাঁক নিশানা করেছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications