নাগরিকত্ব আইনে বিজেপি হল ওয়াশিং মেশিন! মিলে গেল কেন্দ্রীয় মন্ত্রী আর মমতার কথা
বিজেপিকে ফের ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে ফের ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২৮ নভেম্বর রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পর তিনি বলেছিলেন, সবাই চোর, দুর্নীতিগ্রস্ত, দেশদ্রোহী আর বিজেপি যেন ওয়াশিং মেশিন। প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে পাতিল বলেছিলেন বিজেপির ওয়াশিং মেশিন রয়েছে, কাউকে দলে নেওয়ার আগে মেশিনে ধুয়ে নেওয়া হয়।
|
বিজেপির ওয়াশিং মেশিন আছে, বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী
প্রায় সাড়ে তিন মাস আগে নিজের শহর মহারাষ্ট্রের জালনায় কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে পাটিল বলেছিলেন, বিজেপির ওয়াশিং মেশিন রয়েছে। দলে কাউকে নেওয়ার আগে দাগীদের মেশিনে ধুয়ে নেওয়া হয়। এপ্রসঙ্গে তিনি আরও বলেছিলেন গুজরাতের নিরমা পাউডার রয়েছে তাদের।

৩ আসনে জয়ের পর কটাক্ষ
২৮ নভেম্বর রাজ্যের ৩ কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বের প্রতি কটাক্ষ করে বলেছিলেন, আয়নায় মুখ দেখে না নিজেদের। শতছিদ্র। অথচ যেন ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে বিজেপি। সবাই চোর, দুর্নীতিবাজ, দেশদ্রোহী। আর ওদের ওয়াশিং মেশিনে যাও পরিষ্কার হয়ে চলে আসবে।

নাগরিকত্ব আইন নিয়ে আক্রমণে ফের ওয়াশিং মেশিনের কথা
এদিন দিঘা থেকে নাগরিকত্ব আইন আর নাগরিকপঞ্জী নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে বিজেপি করবে, তাকেই শুধু নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপিতে গেলেই তিনি সাফা হয়ে যাবেন। বিজেপিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেন তিনি।

দেশ জুড়ে গণ আন্দোলনের ডাক
মুখ্যমন্ত্রী এদিন বলেন, পঞ্জাব এবং কেরলের মুখ্যমন্ত্রী ওই দুই রাজ্যে নাগরিকত্ব আইন না চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিলেন তিনি। জোর করে সারা দেশে নাগরিকত্ব সংশোধনী চালুর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এর জন্য তিনি রাজ্যে রাজ্যে গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন।












Click it and Unblock the Notifications