'গদ্দার' কোন কোন কাণ্ডে জড়িত! হুগলির সভা থেকে নাম না করে হদিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোট প্রচারের সভা থেকে ফের গদ্দার নামে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ভোট প্রচারের সভা থেকে ফের গদ্দার নামে আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ভদ্রেশ্বরের সভা থেকে মুকুল রায়ের নাম না করেই মমতা বলেন, গদ্দার হাওলা কাণ্ডে জড়িত। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কড়া আক্রমণ করেন মমতা।

'গদ্দার হাওলা কাণ্ডে জড়িত'

'গদ্দার হাওলা কাণ্ডে জড়িত'

নাম না করেই মুকুল রায়কে গদ্দার বললেন মমতা। আর সঙ্গে জুড়লেন হাওলা কাণ্ডে তাঁর জড়িত থাকার কথা। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ভোট চলছে বলে ছাড় পেয়ে গিয়েছেন। অন্য সময় হলে পুলিশ তাঁকে ধরত বলেও মন্তব্য করেছেন তিনি। ওই গদ্দারের কাঁধে হাত রেখেই মোদী চলছেন বলে সমাবেশে অভিযোগ করেন মমতা।

ময়নাগুড়ির সভা থেকেও আক্রমণ

ময়নাগুড়ির সভা থেকেও আক্রমণ

এর আগেও বিভিন্ন সভা থেকে মুকুল রায়কে গদ্দার বলেছিলেন মমতা। এই মাসের শুরুর দিকে ময়নাগুড়ির সভা থেকে মুকুল রায়ের নাম না করে মমতা বলেছিলেন, সারদা ও নারদা কাণ্ডের অভিযুক্ত মাথাকে পাশে নিয়ে মিটিং করছেন মোদী।

মুকুল রায়ের পাল্টা আক্রমণ

মুকুল রায়ের পাল্টা আক্রমণ

অভিযোগের জবাবে মুকুল রায় পাল্টা আক্রমণ করেছিলেন মমমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন সারদা কাণ্ডের আসল সুবিধাভোগী ছিলেন মমতা। তাঁকে প্রমোট করতে গিয়েই সারদার ব্যবসা নষ্ট হয়ে যায়। মুকুল রায় চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেখান মুকুল রায় সারদা কাণ্ডে যুক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+