চোরের হয়ে দালালি করছে সিবিআই, সারদা নিয়ে ফের ক্ষিপ্ত মমতা

শুক্রবার সৃঞ্জয় বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও মদন মিত্র, তৃণমূলের এই তিন হেভিওয়েটকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। মদনবাবু 'অসুস্থ' থাকায় আসতে পারেননি। বাকি দু'জন এসেছিলেন। তখনও গ্রেফতার হননি সৃঞ্জয়বাবু। তবে গ্রেফতার হতে পারেন, এমন আশঙ্কা করা হচ্ছিল।
আরও পড়ুন: সারদা-কাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেস সাংসদ সৃঞ্জয় বসু
আরও পড়ুন: গোটা তৃণমূল দলটাই জেলে যাবে, সৃঞ্জয়ের গ্রেফতারির পর কটাক্ষ বিজেপির
এই পরিপ্রেক্ষিতে কল্যাণীর একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "আমায় সিবিআই দেখাচ্ছো? কে সিবিআই? চোরের হয়ে দালালি করছে। মনে রেখো, আমার কাছে কাগজপত্র কম নেই। যারা সাধারণ মানুষকে প্রতারিত করল, তাদের বিরুদ্ধে কিছু করছে না সিবিআই। উল্টে যারা সারদাকে প্রতারিত করল, তাদের পিছনে লেগেছে। চিটফান্ড তো কেন্দ্রের অধীনস্থ বিষয়। আমরাই সারদায় প্রতারিতদের জন্য কমিশন বানিয়েছিলাম। পাঁচ লক্ষ লোককে আমরা টাকা ফেরত দিয়েছি। যখন চিটফান্ড চলছিল, তোমার সেবি কী করছিল, তোমার সিবিআই কী করছিল, তোমার রিজার্ভ ব্যাঙ্ক কী করছিল, তোমার এসএফআইও কী করছিল? সারদা তো শুরু হয়েছে বামফ্রন্টের আমলে। আমি কোন ক্লাবে গিয়েছিলাম, কোন অনুষ্ঠানে গিয়েছিলাম, কার দিকে তাকিয়েছিলাম, এটা তোমার এক্তিয়ার?"
পরে তৃণমূলের তরফে বলা হয়, সিবিআইকে রাজনীতিক হাতিয়ার হিসাবে করেছে আগের সরকার। এখন বিজেপিও সেটা করছে। তৃণমূলকে রাজনীতির পথে রুখতে না পেরে মরিয়া হয়ে তারা সিবিআইকে ব্যবহার করছে।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>The CBI is a political tool used by the previous govt to settle political scores. Now the BJP is doing an action replay: Derek [1/2]</p>— AITC (@AITCofficial) <a href="https://twitter.com/AITCofficial/status/535778614478770178">November 21, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications