'মাথা নত করে শুনতে হবে, লোভ সম্বরণ করতে শিখুন', পঞ্চায়েত ভোটে আগে কর্মীদের বার্তা মমতার

'মাথা নত করে শুনতে হবে, লোভ সম্বরণ করতে শিখুন', পঞ্চায়েত ভোটে আগে কর্মিদের বার্তা মমতার

পঞ্চায়েত ভোেটর আগে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তা দিয়েছেন যে প্রত্যেক নেতাকে আরও বেশি করে বিনয়ী হতে হবে। মাথা নত করে মানুষের কথা শুনতে হবে। ধৈর্য হারালে চলবে না। সেই সঙ্গে জন প্রতিনিধিদের লোভ সম্বরণ করার বার্তাও দিয়েছেন তিনি। মানুষের কাজে সবার আগে এগিয়ে আসার পরামর্শ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।

জনপ্রতিনিধিদের বিনম্র হওয়ার বার্তা

জনপ্রতিনিধিদের বিনম্র হওয়ার বার্তা

এদিন তৃণমূল কংগ্রে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের আচরণ নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন আরও বেশি করে তাঁদের বিনম্র হতে হবে। তাঁদের মানুষের কথা মাথানত করে শুনতে হবে বলে পরামর্শ দিয়েছেন। মেজাজ হারালে চলবে না। কারণ মানুষের জন্যই তাঁরা পদে রয়েছেন। কাজেই তাঁদের কাজই সবার আগে। তাই তাঁদের অভাব-অভিযোগ মন দিয়ে শুনে সেটার সমাধান করতে হবে। কোনও ভাবেই বিরক্ত হওয়া যাবে না।

লোভ সম্বরণ করতে হবে

লোভ সম্বরণ করতে হবে

গত কয়েকমাসে একাধিক দুর্নীতির অভিযোগে অস্বস্তি বেড়েছে শাসক দলের শিবিরে। নিয়োগ দুর্নীতি থেকে পঞ্চায়েতে দুর্নীতি একাধিক ইস্যু প্রকাশ্যে এসেছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দলের মহাসচিব এবং দলের বিধায়ক। ইডির হেফাজতে রয়েছেন তাঁরা। একাধিক সরকারি আধিকারীকও গ্রেফতার হয়েছে। সেই রেশ যেতে না যেতেই পঞ্চায়েতে আবাস যোজনা দুর্নীতির একের পর এক ঘটনা প্রকাশ্যে এসেছে। নজরুল মঞ্চের সভা থেকে তাই দলের জনপ্রতিনিধিদের সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দলের নেতাদের লোভ সম্বরণ করতে হবে।

বয়স্কদের সম্মান করতে হবে

বয়স্কদের সম্মান করতে হবে

দলে নবীন প্রবীণের লড়াই প্রকট হতে শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সম্পাদকের পদে বসানো থেকে শুরু করে বিধানসভা নির্বাচনে অনেক প্রবীণ নেতাকে টিকিট না দেওয়া নিয়ে প্রবল অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল দলের অন্দরে। তাই নিয়েই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দলে বয়স্কদের গুরুত্ব দিতে হবে। তাঁদের অসম্মান করলে চলবে না। আর বয়স্কদেরও নতুনদের আপন করে নিতে হবে দলের ঐতিহাসের কথা জানাতে হবে।

দলের পাহারাদার

দলের পাহারাদার

জনপ্রতিনিধিদের দলের পাহারাদারের ভূমিকায় কাজ করতে হবে বলে বার্তা দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন প্রত্যেকটি বিধায়য়ক সাংসদ দলের পাহারাদার তাঁদের মানুষের হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন পঞ্চায়েতে কে কিরকম কাজ করছে তা নজরে রাখতে হবে। কারণ পঞ্চায়েতে সরাসরি টাকা আসে। কোথায় কোন টাকা খরচ হচ্ছে সেটা না জানলে গলদ কোথায় বোঝা যায় না। তাই জন প্রতিনিধিদের সতর্ক হয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+