দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন মমতা! একইসঙ্গে আশ্বাস দিলেন পাশে থাকার
দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন মমতা! একইসঙ্গে আশ্বাস দিলেন পাশে থাকার
আম্ফানের ত্রাণ বিলিতে সমস্যার কথা কার্যত স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আম্ফানের ক্ষতিপূরণের টাকা ও ত্রাণ সামগ্রী পাঠাতে কোথাও কোথাও দেরি হয়েছে। অবিলম্বে সেই সমস্যার সমাধান করা হবে। আর দুর্নীতিকে কোনও প্রশ্রয় দেওয়া হবে না।

সোমবার নবান্নের সভা ঘরে টলিউডের কলাকুশলীদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিক বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা তিনি ঘোষণা করেন। সেখানেই ত্রাণ বিলি নিয়ে অভিযোগের বিষয়টি উঠে আসে। তখনই মুখ্যমন্ত্রী বলেন স্বল্প সময়ের মধ্যে ত্রাণসামগ্রী-টাকা পাঠানো হয়েছে। তাই খামতি রয়েছে গিয়েছে পরিষেবায়।
মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না। ত্রাণ নিয়ে শাসকদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই ভিত্তিহীন নয়, কার্যত তা মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০ মে ঘূর্ণিঝড় আম্ফান তাণ্ডব চালায় বাংলায়। হাজার হাজার ঘরবাড়ি ভেঙে পড়ে। আশ্রয়হারা হয়ে পড়েন অনকে মানুষ।
এই অবস্থায় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মানুষের পাশে দাঁড়ান। ত্রাণ সামগ্রী থেকে শুরু করে ক্ষতিপূরণের টাকার বন্দোবস্ত করেন। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রাপ্য কানাকড়ি পাননি অনেক ক্ষতিগ্রস্তই। তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ ওঠে। অভিযোগ, নেতারা নিজেদের আত্মীয়-স্বজনকে টাকা পাইয়ে দিয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে।












Click it and Unblock the Notifications