শুভেন্দু-শিশিরকে নিশানায় নিজেকে গাধা বললেন মমতা! কটাক্ষ মোদী-শাহদেরও

শুভেন্দু-শিশিরকে নিশানায় নিজেকে গাধা বললেন মমতা! কটাক্ষ মোদী-শাহদেরও

মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু-শিশির অধিকারীদের বিরুদ্ধে কড়া তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথির সভা মমতা অধিকারীদের গদ্দার, বিশ্বাসঘাতক ও মীরজাফর বলে কটাক্ষ করলেন। ২০১৪ থেকে ওঁরা যোগযোগ রাখেন বিজেপির সঙ্গে। আমি একটা গাধা, এতদিন তা বুঝতে পারিনি।

গদ্দার থেকে মীরজাফর, বিশ্বাসঘাতক তকমা অধিকারীদের

গদ্দার থেকে মীরজাফর, বিশ্বাসঘাতক তকমা অধিকারীদের

অধিকারী পরিবারকে নিশানা করে মমতা বলেন, মেদিনীপুরকে ওঁদের থেকে মুক্ত করতে হবে। তা না হলে রক্ষা নেই। তৃণমূল সুপ্রিমোর সিংহভাগ ভাষণই ছিল এদিন শুভেন্দু ও শিশির অধিকারীদের বিরুদ্ধে। তাই তিনি গদ্দার থেকে মীরজাফর, বিশ্বাসঘাতক তকমা দিতেও কসুর করলেন না।

বিজেপি একটা জঘন্য দল, মোদী-শাহরা গদ্দারদের সর্দার

বিজেপি একটা জঘন্য দল, মোদী-শাহরা গদ্দারদের সর্দার

এমনকী তিনি নিজেকে গাধা বলেও সম্বোধন করলেন। বললেন, আমি এইসব গদ্দার, বিশ্বাসঘাতক ও মীরজাফরদের চিনতে পারিনি। বুঝিনি ওঁরা এত টাকা করে ফেলেছে। সেই টাকা বাঁচাতে শেষে কি না বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। এরপর বিজেপিকে নিশানা করে তাঁরা বলেন, বিজেপি একটা জঘন্য দল। আর মোদী-শাহদের বলেন, গদ্দারদের সর্দার। ওঁরা এল না গেল, তাতে কিছু এসে যায় না।

তৃণমূলে থেকে জোতদাররাজ, বুঝতে পারেননি মমতা

তৃণমূলে থেকে জোতদাররাজ, বুঝতে পারেননি মমতা

মমতা বলেন, আমি একটা গাধা বলেই বুঝতে পারিনি তৃণমূলে থেকে এইভাবে এতদিন জমিদার-জোতদার রাজ চালিয়ে গিয়েছেন ওঁরা। এতদিন ওঁদেরকে ভালোবেসেছি, বন্ধু ভেবেছি। ওঁরাই কি না গদ্দারি করল! কাঁথির মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিঁধলেন শুভেন্দু-শিশির অধিকারীদের।

৫ হাজার কোটি তছরূপের অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে

৫ হাজার কোটি তছরূপের অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে অধিকারী পরিবারকে টার্গেট করেন। বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক ওঁরা। কাঁথি সমবায়ের ৫ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ করেন অধিকারীদের বিরুদ্ধে। এদিন মমতা বলেন, এখন টাকা বাঁচাতেই তাঁরা দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+