তিস্তা নিয়ে পাল্টা চাপ: আত্রেয়ী নদী নিয়ে মোদীকে তোপ মুখ্যমন্ত্রীর
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে চাপে রাখতে,তিস্তার পাল্টা হিসাবে এবার আত্রেয়ী নদীকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চাইছেন মমতা
বালুরঘাট, ৪ মে: কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে চাপে রাখতে, তিস্তার পাল্টা হিসাবে এবার আত্রেয়ী নদীকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চাইছেন মুখ্যমন্ত্রী। বুধবার দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক বৈঠকে এমনই সুর ছিল মুখ্যমন্ত্রীর গলায়।
দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানন, বাংলাদেশের ভিতর আত্রেয়ী নদীতে বাঁধ দেওয়ার ফলে এই জেলার মানুষ সমস্যায় রয়েছেন। আত্রেয়ীর জল শুকিয়ে যাচ্ছে। আবার জল ছেড়ে দিলে এদিককার ফসল ডুবে যাবে।

উল্লেখ্য এই প্রসঙ্গে তিনি ফের একবার কেন্দ্রের বিরুদ্ধেই সুর চড়ান। তিনি বলেন, আত্রেয়ীর ওপর বাংলাদেশ বাঁধ দিলেও তা কিন্তু চুক্তিতে নেই। এবিষয়ে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ সংসদে প্রশ্ন তুললেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিষয়টি রাজ্য সরকারকেই দেখতে হবে। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করেত খুব শিগিগিরিই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications