Mamata Banerjee: ভুল চিকিৎসায় পায়ে সেপটিক! এসএসকেএম নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: ভুল চিকিৎসা হয়েছে। আর সেজন্যেই পা'য়ে সেপটিক হয়ে গিয়েছিল। আর সেজন্যেই বাড়ির বাইরে বের হতে পারেনি। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় একমাস পর ফের নবান্নে আসছেন তিনি। আর প্রশাসনিক দফতরে পা রেখেই আজ বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সেখান থেকেই এসএসকেএমের চিকিৎসা নিয়ে প্রশ্ন তুললেন তিনি (Mamata Banerjee)। পুজোর আগে দুবাই এবং স্পেন সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরে নতুন করে পা'য়ে চোট লাগে। আর সেখান থেকে ফিরেই এসএসকেএমে যান স্বাস্থ্যমন্ত্রী। এরপর থেকেই গৃহবন্দি অবস্থাতেই কাটাতে হয়।

এমনকি কলকাতা সহ রাজ্যের পুজোর উদ্বোধন অনলাইনের মাধ্যমেই করতে হয় মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। দীর্ঘ প্রায় একমাস পর রেড রোডে কার্নিভালে দেখা যায় তাঁকে। পা'য়ে যে সমস্যা রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল সেদিন মুখ্যমন্ত্রীকে দেখে। কাউকেই তাঁর কাছে ঘেষতে দেননি। দীর্ঘদিন পর ফের নবান্নে যাচ্ছেন প্রশাসনিক প্রধান।
আর সেখানে পা রেখেই ফের একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। এমনকি কালীপুজো মিটলেই আন্দোলন আরও বৃহত্তর হবে বলেও জানান (Mamata Banerjee)। আর তা বলতে গিয়েই পা'য়ের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ইনফেকশনটা আমারসেপটিক হয়ে গিয়েছিল। ভুল ট্রিটমেন্টের জন্যেই তা হয়েছে বলেও বিস্ফোরক দাবি। আর সে কারণে হাতের মধ্যে দিয়ে স্যালাইন করে শিড়ার মধ্যে ওষুধ দিতে হয়েছে। প্রায় সাতদিন বিছিনা ছেড়ে উঠতে পারেননি বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আর চিকিৎসকদের পরামর্শেই তিনি দীর্ঘ বিশ্রাম নিয়েছেন বলেও জানান। তবে প্রশাসনিক কোনও কাজ বাকি নেই। বাড়ি বসে সমস্ত ফাইলে সই করেছেন বলেও এদিন জানান তিনি। তবে তাঁর দীর্ঘ ছুটিতে যাওয়া নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। তা নিয়েও এদিন মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো।
স্পষ্ট জানান, কোনও বেতন এখান থেকে নিই না। ভলেন্টিয়ারি সার্ভিস করেন। অসুস্থতার কারনে কোনও ছুটি নেওয়া যাবে না? এই নিয়ে কেন আলোচনা তা নিয়ে এদিন কার্যত ক্ষোভ উগরে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
তবে ভুল চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। নন্দীগ্রামে পা প্রথম আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। সেই সময় গ্রিন করিডর করে এসএসকেএমে নিয়ে আসা হয় তাঁকে।
সেখানেই তাঁর পায়ে প্লাস্টার হয়। এরপর উত্তরবঙ্গে গিয়ে পায়ে চোট লাগলেও চিকিৎসা করা হয় রাজ্যের সরকারি এই হাসপাতালে। ফলে মুখ্যমন্ত্রীর এহেন দাবিতে সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে উঠছে প্রশ্ন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications