বন্দুক তাক করা আছে জেনেও ঝাঁপিয়ে পড়েছিলেন, মালদহে পড়ুয়াদের বাঁচালেন কে? প্রশংসায় পুলিশমন্ত্রীও

সাদা মাঠা চেহারা। দেখে কোনও পড়ুয়ার অভিভাবকই মনে হবে। সেই ভেবেই হয়তো স্কুলে সহজেই ঢুকে পড়েছিলেন তিনি। তার পরের ঘটনা ইতিহাস বললে ভুল হবে না। যেকোনও মুহূর্তে আমেরিকা হতে পারত। কিন্তু হয়নি। বলা ভাল হতে দেননি তিনি।

রাজ্যে যখন পুলিশের উপরে চরম অনাস্থা তৈরিতে মেতেছে বিরোধীরা। শাসকের দলদাস বলে পুলিশকে বারবার তির্যক অপমানের শিকার হতে হচ্ছে । সেই সময় পুলিশ যে নির্ভিক হয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে তা বুঝিয়ে দিয়েছেন মালদহের স্কুলের এই ঘটনা।

মালদহে পড়ুয়াদের বাঁচালেন কে? প্রশংসায় পুলিশমন্ত্রীও

এক হাতে বন্দুক। আরেক হাতে পেট্রোল বোমা নিয়ে ক্লাসের মধ্যে ঢুকে পড়েছিলেন দেব বল্লভ নামে এক ব্যক্তি। ক্লাসে ভর্তি তখন পড়ুয়া। নয় নয় করে ৭১ জন পড়ুয়া ছিলেন তখন ক্লাসে। ভয়ে কাঁটা সকলেই। অনেকেই কান্না জুড়ে দিয়েছেন। আতঙ্কে হাত-পা সিঁধিয়ে গিয়েছে শিক্ষক-শিক্ষিকাদেরও। কী করবেন বুঝে উঠকে না পেরে ফোন গিয়েছিল সটান থানায়।

পুলিশ যখন স্কুলে এলো তখন ক্লাসের মধ্যে রীতিমত হুঙ্কার দিচ্ছেন বন্দুকধারী। আমার ছেলেকে খুঁজে দিতে হবে। অনেক দিন ধরে ঘুরছি। বন্দুক তাক করা দরজার দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে পুলিশ। সাংবাদিকের ক্যামেরা। টেবিলের উপরে তখন রাখা রয়েছে পেট্রোল বোমা, অ্যাসিডের বোতল। যেকোনও মুহূর্তে পড়ুয়াদের উপর হামলা হতে পারে। নিরাপদে কীভাবে তাদের বের করা যায় সেটিই ছিল পুলিশের বড় চ্যালেঞ্জ।

মালদহে পড়ুয়াদের বাঁচালেন কে? প্রশংসায় পুলিশমন্ত্রীও

পুলিশ তখন নতুন পন্থা নিল। কথা বলতে শুরু করলেন বন্দুকধারীর সঙ্গে। কী কী আছে তাঁর সঙ্গে। কেন এভাবে এসেছেন। বন্দুকধারী কথা বললেও বন্দুক কিন্তু তখনও তাক করা পুলিশের দিকে। কথার ছলে অতর্কিতে হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়েন এক পুলিশ অফিসার। হাত থেকে কেড়ে নেন বন্দুক। পলকে বাকিরা ভেতরে ঢুকে জাপটে ধরেন দেব বল্লভকে। তারপরে বাইরে এনে আগে পড়ুয়াদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়।

কয়েকমিনিটের মধ্যে অপারেশন শেষ। পড়ুয়া-শিক্ষক থেকে অভিভাবক সকলেই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। তবে প্রাণের পরোয়া না করে যিনি ঝাঁপিয়ে পড়েছিলেন বন্দুকধারীর উপরে তিনি মালদহ জেলা পুলিশের ডিএসপি (ডিএনটি) আজহারুদ্দিন খান৷ যাঁরা পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁদের জন্য যোগ্য জবাব তিনি।

মালদহে পড়ুয়াদের বাঁচালেন কে? প্রশংসায় পুলিশমন্ত্রীও

কয়েক মিনিটের মধ্যে নবান্নে খবর পৌঁছে যায়। সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের এই দক্ষতায় প্রশংসায় পঞ্চমুখ তিনি। দিল্লির চক্রান্ত ব্যর্থ করেছে পুলিশ। সাংবাদিক বৈঠকে সকলের সামনেই প্রশংসায় করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+