টিডিপি-র এনডিএ ত্যাগ স্বাগত! বিজেপিকে আর কী বার্তা দিলেন মমতা, জেনে নিন

টিডিপির এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে টিডিপির এই সিদ্ধান্ত সাহায্য করবে বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।

টিডিপির এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে টিডিপির এই সিদ্ধান্ত সাহায্য করবে বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।

টিডিপি-র এনডিএ ত্যাগ স্বাগত!বিজেপিকে আর কী বার্তা দিলেন মমতা

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড় গোরক্ষপুর এবং উপমুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে বিজেপির পরাজয়ের পর খুশিই হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের জন্য অখিলেশ যাদব এবং মায়াবতীকে বার্তাও পাঠিয়েছিলেন। এবার পালা টিডিপির। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে মন্ত্রীদের সরানোর পর এনডিএ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা শুক্রবারই জানিয়েছেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। সেই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। লোকসভায় টিডিপির সাংসদ সংখ্যা ১৬। অন্যদিকে বিজেপির বিরোধিতা করা এক সময়ের সঙ্গী শিবসেনার সদস্য সংখ্যা ১৮।

আগামি ২৬ মার্চ দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। সেখানে ২৭ ও ২৮ তারিখ থাকবেন। বিজেপি বিরোধী বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে কথা বলবেন। তবে টিডিপির নতুন সিদ্ধান্তের পর সেই কাজ যে আরও জোরদার হবে তা বলার অপেক্ষা রাখে না।

মুখ্যমন্ত্রী আগে মন্তব্য করেছিলেন, বিজেপিকে সরাতে যদি ন্যুনতম ভূমিকা তিনি পালন করতে পারেন তাহলে খুশি হবেন। এমন কী সেই ভূমিকা যদি কাঠবেড়ালের মতো হয় তাও তিনি সেই দায়িত্ব পালন করবেন।

এর আগেও বিজেপি বিরোধী জোট নিয়ে একাধিক দলের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে এসেছে তৃতীয় ফ্রন্টের তত্ত্বও। যাতে আগ্রহী চন্দ্রবাবুর প্রতিবেশী তেলেঙ্গানার টিআরএস। যদিও কংগ্রেসের একটা বড় অংশ বিজেপি বিরোধী এই তৃতীয় ফ্রন্টের ব্যাপারে উৎসাহী নয়। তাদের তরফে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+