বন্যা পরিস্থিতি পরিদর্শন, দুদিনের মালদা ও দিনাজপুর সফর মুখ্যমন্ত্রীর
বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই তিনি বহরমপুর থেকে মালদায় পৌঁছন। আজ কাল মালদা ও দিনাজপুরের বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর
বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই তিনি বহরমপুর থেকে মালদায় পৌঁছন। ন্যাশনাল হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের অতিথিশালা মহানন্দা ভবনে রাত্রি যাপন করেন তিনি। আজ কাল মালদা ও দিনাজপুরের বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
এই সফরে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিকে ক্রমশ খারাপ হচ্ছে মালদার বন্যা পরিস্থিতি। চাঁচল মহকুমার পাঁচটি ব্লক ছাড়াও মালদা সদর মহকুমার প্রায় সব ব্লকই বানভাসি হয়ে পড়েছে। ইংরেজবাজার ও ওল্ড মালদা শহরের অধিকাংশ ওয়ার্ড জলের তলায়। মহানন্দার জল বাড়ছে প্রতিনিয়ত। এই মূহূর্তে চূড়ান্ত বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা।

প্রশাসন ত্রাণের কাজে নামলেও, জেলা জুড়েই ত্রাণের জন্য হাহাকার। ত্রাণ বিতরণ নিয়ে বিভিন্ন জায়গায় জনরোষ। মার খাচ্ছেন সরকারি আধিকারিকরা। সরকারি গুদামে হামলা চালিয়ে ত্রাণ লুঠের ঘটনাও ঘটেছে।












Click it and Unblock the Notifications