হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ দিলীপ ঘোষের

দশমীর দিন সন্ধে ছটার পর থেকে প্রতিমা বিসর্জন বন্ধ করে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ বিজেপির। হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ দিলীপ ঘোষের

দশমীর দিন সন্ধে ছটার পর থেকে প্রতিমা বিসর্জন বন্ধ করে হিন্দু ও মুসলিমদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এমনটাই অভিযোগ করল বিজেপি। এবার দুর্গাপুজোর দশমী ৩০ সেপ্টেম্বর। একাদশী ১ অক্টোবর। ওইদিনই মহরম। তাই ওইদিন প্রতিমা বিসর্জন হবে না। এই সিদ্ধান্তের কথা বুধবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি।

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ দিলীপ ঘোষের

মুখ্য়মন্ত্রী বলেছেন, ১ অক্টোবর মহরম। তাই দশমীতে সন্ধে ৬টার পর থেকে কোনও প্রতিমা বিসর্জন হবে না। ফের প্রতিমা বিসর্জন হবে ২ অক্টোবর। ৫ অক্টোবরের মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে। বিসর্জন নিয়ে সরকারি এই সিদ্ধান্ত বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, গত বছরও প্রতিমা নিরঞ্জন নিয়ে একইরকম একটি নির্দেশ জারি করা হয়েছিল। পরে হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দেয়। এবারও তারই পুনরাবৃত্তি করছেন মুখ্যমন্ত্রী। রাহুল সিনহার অভিযোগ, হিন্দু ও মুসলিম ভেদাভেদ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। দিদি পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মীয় আবেগকে বারবার আঘাত করছেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+