Mamata Banerjee: একটা পটকা ফাটলেই টিম পাঠাচ্ছে, আবাস যোজনা দুর্নীতি নিয়ে পাল্টা কেন্দ্রকে আক্রমণ মমতার

Mamata Banerjee: একটা পটা ফাটলেই টিম পাঠাচ্ছে, আবাস যোজনা দুর্নীতি নিয়ে পাল্টা কেন্দ্রকে আক্রমণ মমতার

ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস দুর্নীতি নিয়ে অভিযোগের তদন্তে কেন্দ্রের বিশেষ টিম এসে পৌঁছেছে রাজ্যে। তারা একাধিক গ্রামে ঘুরে দেখেছে তারা। বিজেপির পক্ষ থেকে আবাস দুর্নীতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও করা হয়েছে। এদিন গঙ্গাসাগর থেকে আবাস দুর্নীতি নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, বিজেপি নেতারা সবথেকে বেশি বাড়ি পেয়েছে।

কেন্দ্রকে নিশানা মমতার

কেন্দ্রকে নিশানা মমতার

কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন সব দিক দিয়ে বঞ্চনা করা হচ্ছে বাংলাকে। ১০০ দিনের কাজে টাকা দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে জিএসটির বকেয়া টাকাও। এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছিলেন তিনি। তিনি বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে আবারও কেন্দ্রকে নিশানা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পটকা ফাটলেই টিম পাঠাচ্ছে

পটকা ফাটলেই টিম পাঠাচ্ছে

রাজ্যে আবাাস যোজনা নিয়ে তুমুল বিক্ষোভ চলছে। তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ নেতাদের লোকেরা বাড়ি তৈরির টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপির। তারপরেই কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যে এসেছে দুর্নীতির খতিয়েন নিতে। তাই নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা কেন্দ্রকে নিশানা করে বলেছেন রাজ্য পটকা ফাটলেই টিম পাঠাচ্ছে। বিজেপির নালিশের পরেই টিম পাঠানো হয়েছে। তাই এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে

এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে

আবারও বিরোধী রাজ্যগুলিতে এজেন্সি তৎপরতা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন টিম পাঠিয়ে এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে একাধিক দুর্নীতিতে সিবিআই তদন্ত চলছে। বগটুই কাণ্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি কাণ্ড একাধিক ইস্যুতে সিবিআই তদন্ত চলছে রাজ্যে। তাতে শাসক দলের অনেক নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছেন। স্বাভাবিক ভাবেই এই নিয়ে চাপে রয়েছে রাজ্য সরকার।

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা করার দাবি

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা করার দাবি

গঙ্গাসাহর মেলাকে জাতীয় মেলা করার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন দেশের অন্যতম বড় মেলা এটি। এখানে অসংখ্য মানুষের সমাগম হয়। তারপরেও এই মেলায় একটি টাকাও খরচ করে না কেন্দ্র। কুম্ভ মেলার থেকে কোনও অংশে কম নয় এই গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলায় টাকা দিলেও গঙ্গাসাগর মেলার জন্য একটি টাকাও দেয় না কেন্দ্র সরকার। গতকালের পর আবারও বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+