Mamata Banerjee: মমতার দাবি এমন সফল সফর কম দেখেছেন, পাল্টা খোঁচা শুভেন্দু-দিলীপের

Mamata Banerjee: স্পেন ও দুবাই সফর সেরে আজ সন্ধ্যায় কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে মাদ্রিদ গিয়েছিলেন। সেখান থেকে ট্রেনে বার্সেলোনা। বার্সা থেকে দুবাই হয়ে ফিরলেন শহরে।

মাদ্রিদ, বার্সেলোনা ও দুবাইয়ে শিল্প বাণিজ্য সম্মেলনের পাশাপাশি নামকরা শিল্পপতিদের সঙ্গে আলাদা বৈঠকও হয় মুখ্যমন্ত্রীর। নভেম্বরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে এই সফর নিয়ে বেশ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: মমতার দাবি এমন সফল সফর কম দেখেছেন

বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। শিল্পপতিরা গিয়েছিলেন। মোহনবাগান, মহমেডান, ইস্টবেঙ্গলের প্রতিনিধিরাও ছিলেন। তিনটি জায়গাতেই আমাদের খুব ভালো মিটিং হয়েছে। বড় বড় চুক্তি হয়েছে। এমন সফল সফর খুব কমই দেখেছি। প্রবাসী ভারতীয়, বাঙালিরা খুব খুশি।

এরপর মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, স্পেন ও দুবাই থেকে বিনিয়োগ ও পার্টনারশিপ সংক্রান্ত বেশ কিছু সিরিয়াস প্রস্তাব নিয়ে কলকাতায় ফিরলাম। বিদেশ থেকে লগ্নিকারীরা আসবেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সময়েও তাঁরা আসবেন। যার সূচনা হয়েছে এই সফরে সেই প্রক্রিয়াই এগিয়ে নিয়ে যাওয়া হবে।

ভারতীয় দূতাবাসের পাশাপাশি সিআইআই, ফিকি, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স, শিল্প-বাণিজ্য প্রতিনিধি ও সংবাদমাধ্যমের সকলেই যে রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যে একজোট হয়ে সচেষ্ট হয়েছে, তার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব।

Mamata Banerjee: মমতার দাবি এমন সফল সফর কম দেখেছেন

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, যাঁরা মুখ্যমন্ত্রীর বিদেশে ছুটি কাটাতে যাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সফরের মিল খুঁজছেন তাঁদের উদ্দেশে বলি, প্রধানমন্ত্রীর কৌশলগত সফরের মাধ্যমে বিশ্বে ভারতের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পাওয়ার ভিত তৈরি হয়। যার ফলে এখন ভারত বিশ্ব মিত্র বলে সমাদৃত। গর্বের সঙ্গে সফল জি ২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে ভারত।

শুভেন্দু আরও লিখেছেন, তোলামূল (তৃণমূল কংগ্রেস) জমানায় রাজ্যে যেভাবে দুর্নীতি বেড়ে চলেছে তাতে মুখ্যমন্ত্রীর সফর বা ছুটি কাটানো থেকে আমাদের একটাই প্রাপ্তি জি৪২০-র সফল জমায়েত। আজ কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

দিলীপ বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, চুক্তি হয় আর বড় বড় বৈঠক হয়। কাজের কাজ কী হয়। আমি জানি না, অনেকের ছবি দেখলাম, ওঁর সঙ্গে গিয়েছিলেন তাঁরা কীসের বিশেষজ্ঞ। কী তাদের বিশেষত্ব। কেন সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিদেশে বেড়াতে নিয়ে গেলেন ওঁদের? স্পেন থেকে নাকি ফুটবল আসবে!

দিলীপের কথায়, ওঁর সঙ্গে যাঁরা গিয়েছিলেন তার মধ্যে কে বড় ফুটবলার ছিল? যদি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেতেন তাহলে বুঝতাম একজন বিশ্ববিখ্যাত ফুটবলার ছিলেন ওঁর সঙ্গে যিনি বাংলার জন্য করেছেন। দেশ-বিদেশে ফুটবল খেলেছেন। কিন্তু যাঁরা কোনও দিন ফুটবল খেলেননি সেই সমস্ত মহামানবরা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
তাঁদের দ্বারা কী লাভ হয়েছে, কেন গিয়েছিলেন তাঁরা ভিড় করে আমি জানি না। আমরা অপেক্ষা করব। এর আগেও উনি অনেকবার গিয়েছেন, কী নিয়ে এসেছেন সেটা সবাই জানেন। এবারও কী নিয়ে এসেছেন সেটা সময় বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+