Mamata Banerjee: বিজেপির থেকে টাকা নিয়ে ভুঁইফোড় হচ্ছেন, নাম না করে নওশাদকে আক্রমণ মমতার

পুরনো মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা। বিজেপি থেকে সিপিএম একের পর এক নিশানা করলেন বিরোধীদের। বাদ গেলেন না আইএসএফ নেতাও। নাম না করেই আক্রমণ তৃণমূল নেত্রীর। নেতাজি ইন্ডোর থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তাও।

নাম না করে ভাঙড়ের বিধায়ককে বিজেপির 'দালাল' বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির থেকে টাকা নেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের কাছে মিথ্যা প্রচার করা হচ্ছে। এমনই কড়া অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। তিনি কারোর নাম আনেননি এক্ষেত্রে। তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীই যে নিশানায়। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Mamata Banerjee

বিজেপির থেকে টাকা নিচ্ছেন ভাঙড়ের বিধায়ক? তৃণমূল নেত্রীর কথায়, বিজেপির টাকা নিয়ে দুই একজন ভুঁইফোড় উঠেছে। ভাঙড়ের খুনেও জড়িত আছে। বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘুদের মিথ্যা কথা বোঝাচ্ছে।

মুসলিম ভোটকে নিজের কাছে রাখতে মরিয়া তৃণমূল নেত্রী। সেজন্যই নাম না করে আক্রমণে নেমে পড়লেন। এমনই মনে করা হচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চাইছেন নওশাদ। সংখ্যালঘু ভোট তাঁর দিকে যাবে। এমনটাই নওশাদের আশা। এখন থেকেই তিনি জেতার জন্য যথেষ্ট ইতিবাচক।

তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটে জিতে দিল্লি যাবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে কালীঘাটে ফিরবেন। এই কথাও বলতে শোনা গিয়েছে আইএসএফ বিধায়ককে। তাঁর প্রতি সিপিএম ও বিজেপিরও প্রচ্ছন্ন সমর্থন আছে। এমনই প্রকাশ নেতাদের আচরণ ও বক্তব্যে।

তাই কি এবার আসরে নেমে পড়লেন তৃণমূল নেত্রী? ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কে কি তাহলে সত্যিই ফাটল ধরবে? এই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে। সকলের জন্য সংরক্ষণ হবে। কিন্তু মুসলমানদের জন্য সংরক্ষণ হবে না। বিজেপি এই কথা বলেছে। এই ইস্যুকে এদিন ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+