লকডাউন পরবর্তী পরিকল্পনা তৈরি মমতার, রাজ্যের উন্নয়নে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি

লকডাউন পরবর্তী পরিকল্পনা তৈরি মমতার, রাজ্যের উন্নয়নে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি

করোনা লকডাউনের জেরে অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে দেশের। লকডাউন বাড়ায় আরও সমস্যা তৈরি হবে অর্থনীতিতে। কর্মসংস্থানে নেমে আসবে মহা বিপর্যয়। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন থেকেই পরিকল্পনা ছকে রেখেছে- কী করে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। তাই নবান্ন নিয়েছে ১.৫২ লক্ষ কোটি টাকার পরিকল্পনা।

লকডাউন পরবর্তী পরিকল্পনা প্রস্তুত

লকডাউন পরবর্তী পরিকল্পনা প্রস্তুত

বর্তমানে সরকারের আয় তলানিতে ঠেকেছে। দিনদিন পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। রাজ্যবাসীর খাবারের জোগাড় করতেই ব্যস্ত হয়ে পড়ছে সরকার। এমতাবস্থায় নবান্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়। বকডাউ পরবর্তী পরিকল্পনা প্রস্তুত করে ফেললেন তিনি। লকডাউনের পরবর্তী ছ-মাসের জন্য কর্ম-পরিকল্পনার কথা জানিয়েছে তিনি।

১.৫২ লক্ষ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প

১.৫২ লক্ষ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প

লকডাউন পরবর্তী সঙ্কট মোকাবিলায় ১.৫২ লক্ষ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এই পরিকল্পনার জন্য অর্থমন্ত্রী ও টাস্টফোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লকডাউন পরবর্তী ছ-মাসে পরিকল্পনা প্রস্তুত হয়ে গিয়েছে, আমাদের সবাইকে এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে হবে।

জিডিপির অন্তত ৬ শতাংশ খরচের দাবি

জিডিপির অন্তত ৬ শতাংশ খরচের দাবি

একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান, লকডাউন পরবর্তী সময়ে জিডিপির অন্তত ৬ শতাংশ খরচ করতে হবে। এর পাশাপাশি তিনি ৫০ হাজার কোটি টাকা পরিশোধ করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এই প্রতিকূল অবস্থায় তা রাজ্য খরচ করতে পারবে। পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে সফল হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+