পাহাড়ের সঙ্গে আত্মিক সম্পর্ক বাংলার, মিরিককে মহকুমা ঘোষণা করে বললেন মমতা
‘পাহাড় বাংলারই অংশ। পাহাড়ের সঙ্গে বাংলার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই পাহাড়কে বাংলা থেকে আলাদা করা যাবে না।’ বৃহস্পতিবার মিরিককে মহকুমা ঘোষণা করার পর বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিং, ৩০ মার্চ : পাহাড় বাংলারই অংশ। পাহাড়ের সঙ্গে বাংলার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই পাহাড়কে বাংলা থেকে আলাদা করা যাবে না। পাহাড়ের উন্নতি চাই পাহাড়ের হাসি মুখ দেখতে চাই। তাই বারবার ছুটে আসি পাহাড়ে। বৃহস্পতিবার মিরিককে মহকুমা ঘোষণা করার পর বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পাহাড়ের উন্নয়নে জিটিএম-র কাজের সমলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ভূমিকম্পের আগে মিরিকে লেক কটেজ ছিল। ভূমিকম্পে তা ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু তা সংস্কার করা হয়নি। এবার মহকুমা হল মিরিক। এবার থেকে মিরিকের প্রভূত উন্নতি হবে। মিরিকের পর্যটনেরও উন্নয়ন ঘটবে।
এদিন মিরিকের মহকুমা শাসক হিসেবে অশ্বিনীকুমার রায়ের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি মিরিকের ইতিহাসে প্রথম মহকুমা শাসক হলেন। এতদিন দার্জিলিংয়ের একটা অংশ হিসেবে মিরিক পরিচিত ছিল। উন্নয়নের ছোঁয়া সে অর্থে লাগেনি বলে অভিযোগ ছিল মানুষের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিম্পংকে জেলা ঘোষণার দিনই বলেছিলেন মিরিককে তিনি মহকুমা করবেন। সেই কথা তিনি রাখলেন। এবার থেকে তিনি বিশেষ দৃষ্টি দেবেন মিরিকের পর্যটনের উন্নয়নে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ইচ্ছা করলেই আর্থিক সহযোগিতা করা যায় না। তবে সহযেগিতা করার ইচ্ছা থাকা চাই। সেই ইচ্ছা নিয়েই পাহাড়ের উন্নয়নে তিনি সচেষ্টা। পাহাড়ের হাসিমুখ দেখতে চান বলেই তিনি বারবার ছুটে আসেন। সেই হাসিমুখ বজায় রাখার চেষ্টা তিনি চালিয়ে যাবেন।












Click it and Unblock the Notifications