'মধ্যরাতে ইভিএম মেশিন বদলাবার চেষ্টা চলছে'! স্ট্রং রুম ঘিরে চাঞ্চল্যকর অভিযোগে মমতা যা বললেন

রাতের অন্ধকারে গ্রামে টাকা ঢুকছে বলে এদিন মথুরাপুরের মন্দিরবাজার এলাকার সভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

রাতের অন্ধকারে গ্রামে টাকা ঢুকছে বলে এদিন মথুরাপুরের মন্দিরবাজার এলাকার সভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের শেষ প্রচার ছিল এদিনই। আর তার আগে ইভিএম মেশিন নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর কিছু অভিযোগ তোলেন।

 মমতার দাবি

মমতার দাবি

মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিনের সভা থেকে দাবি করেছেন, ইভিএম মধ্য রাতের অন্ধকারে বদলে দেওয়ার চক্রান্ত চলছে। মমতা জানান, এই খবর দিল্লি থেকে আজ পেয়েছেন তিনি। বাংলাতেই এরকম করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে
বলে দাবি মমতার।

 ক্যাম্প করার দাবি

ক্যাম্প করার দাবি

মমতা এদিন বলেন,' ইভিএম মেশিনের ওখানে.. যে যতই বারণ করুক .. ক্যাম্প করে থাকবেন। ' মমতা এদিন বলেন,'কেউ কোনও খাবার দিলে খাবেন না। জল দিলেও খাবেন না। ঘুম পাড়িয়ে দিয়ে.. মধ্যরাতে ইভিএম মেশিন বদলাবার চেষ্টা চলছে। '

রাত ১২ টার পর গ্রামে ঢুকছে

রাত ১২ টার পর গ্রামে ঢুকছে

এদিন মমতা নিজের প্রচার সভা থেকে দাবি করেন, রাতের অন্ধকারে 'গ্রামে গ্রামে ঢুকছে'। সেন্ট্রাল ফোর্সের সহায়তায় গ্রামে টাকা ঢোকাচ্ছে বিজেপি বলে দাবি করেছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+