Malda: নাতির সামনেই বৃদ্ধাকে বঁটির কোপ মেরে নগদ-সোনা লুঠ! মালদহে ফের দুষ্কৃতী-তাণ্ডব

Malda: মালদহে ফের দুষ্কৃতী তাণ্ডব। গভীর রাতে বাড়িতে ঢুকে লুঠপাট চালাল এক দুষ্কৃতী। নাবালক নাতির সামনেই ঠাকুমার গলায় বটির কোপ বসিয়ে আততায়ী সর্বস্ব লুঠ করে পালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। বাড়ির গৃহবধূকেও মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় ভয়ে সিঁটিয়ে পরিবার।

শনিবার রাত ২টো আড়াইটে নাগাদ মালদহের হবিবপুর থানার বুলবুলচণ্ডীর তিন নম্বর কেন্দুয়া গ্রামে ওই ঘটনা ঘটে। আক্রান্ত বৃদ্ধা আন্নাবালা মৃধাকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, রাতের বেলায় শৌচকার্যের জন্য উঠেছিলেন ওই বৃদ্ধা ও নাতি। সেসময় আচমকাই ঢুকে পড়ে এক দুষ্কৃতী। মুখে মুখোশ জাতীয় কিছু পড়ে সে ঢোকে।

Malda

ঘরে গিয়ে বৃদ্ধার নাতি দেখতে পায়, ঠাকুমার গলায় বটির কোপ বসিয়েছে আততায়ী। প্রথমে আন্নাবালাদেবীর শোওয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায়। ঘরের জিনিস তছনছ করে সে। বৃদ্ধার গলায় বঁটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকা ও সোনার অলংকার লুঠ করে। পরে নাবালকের মা অর্থাৎ আন্নাবালাদেবীর পূত্রবধূর ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতী।

জানা গিয়েছে, বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন। বাড়িতে তাঁর স্ত্রী, নাবালক দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। সেই সুযোগ নিয়েই দুষ্কৃতী লুঠপাট চালায়। গৃহবধূ লুঠে বাধা দিলে তাঁকে মারধর করা হয়। চিৎকার চেঁচামেচি শুরু হলে পালিয়ে যায় দুষ্কৃতী। এমনকী বেরোনোর সময় বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে যায় তারা।

স্থানীয়দের দাবি, গ্রামে তিনদিন ধরে কীর্তনের আসর চলছে। আক্রান্ত পরিবারের চিৎকার তাই টের পাননি গ্রামবাসীরা। দুষ্কৃতী পালিয়ে যেতেই হইচই পড়ে যায় গোটা গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বঁটি উদ্ধার করেছে। তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুঠের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। রাতে পুলিশি টহলদারি ঢিলেঢালা থাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বলে অভিযোগ গ্রামবাসীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+