Malda: মালদহে তৃণমূল বিধায়কের গাড়িতে ধাক্কার ২ সপ্তাহ পর চালককেও এলোপাথাড়ি কোপ! কীসের রোষে?

Malda: ফের খবরের শিরোনামে মালদহ। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের (TMC MLA Sabitri Mitra) গাড়ির উপর হামলার দুই সপ্তাহ কাটতে না কাটতেই এবার তাঁর গাড়ির চালকের (Driver) উপর হামলা চালাল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে।

কিন্তু কী কারণে হামলা চালানো হল তা স্পষ্ট নয়। নেপথ্যে রাজনীতির যোগ রয়েছে কি না তা নিয়েও ধন্দ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সাবিত্রী মিত্রের গাড়ির চালক অনুপ সাহা পরিবারের সঙ্গে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন।

malda driver

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাড়ির সকলে এগিয়ে গেলেও পিছনে ছিলেন অনুপ। পুরাতন মালদহ ব্লক গেটের সামনে তিন চার জন ব্যক্তিকে মুখ বেঁধে ঘোরাঘুরি করতে দেখেন অনুপ। তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় ক্যামেরায় ছবি তুলতে যায় অনুপ। ঠিক তখনই হামলার ঘটনা ঘটে।

ছবি তুলতে গেলেই তিন দুষ্কৃতী অনুপের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। এরপর এলোপাথাড়ি তাঁকে চাকু দিয়ে কোপাতে থাকে দুষ্কৃতীরা। অনুপ চিৎকার চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। চিৎকারের আওয়াজ শুনে অনুপের স্ত্রী-সহ পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মৌলপুর হাসপাতালে পাঠায়। বর্তমানে আহত অবস্থায় বাড়িতে চিকিৎসা চলছে তাঁর।

ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শনিবার সকালেই সেখানে ছুটে আসে মালদহ থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে মালদহ থানার পুলিশ। তবে আহত অনুপ সাহা বলেন, "কে বা কারা কি কারণে ভোরবেলা মুখ ঢেকে ওখানে ঘোরাঘুরি করছিল, তা ঠিক বুঝতে পারছিনা।"

অনুপ জানান, "ওই ব্যক্তিদের ভিডিও করতেই তারা আমার উপর ঝাপিয়ে পড়ে। সম্ভবত আমার উপরে আক্রোশবশত এই ঘটনা ঘটিয়েছে।" অনুপের স্ত্রী জানান, "ঘটনার কি কারণ আমরা বুঝে উঠতে পারিনি, তবে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।"

মালদহের মানিকচকের (Manikchak MLA) তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের উপর হামলার অভিযোগ উঠেছিল। তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক। আর তারই কয়েকদিনের ব্যবধানে বিধায়কের গাড়িচালকের উপর হামলা চালানো হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+